বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
মহামান্য ও মাননীয় শব্দ ব্যবহার নিষেধের সিদ্ধান্ত কী?
সঠিক উত্তর
১ সেপ্টেম্বর ২০২৬ পরিপত্র জারি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও স্মারকসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবীর আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে মহামান্য ও মাননীয় শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল কোথায় রূপান্তর করা হবে?
সঠিক উত্তর
ঢাকার শ্যামলীতে অবস্থিত টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে।
৪
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোথায় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায়?
সঠিক উত্তর
ঢাকার আমিনবাজার বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র (Waste-to-Energy Project) অনুমোদন পায়।
৫
দারিদ্র্য বিমোচনে সওরের মডেল কী?
সঠিক উত্তর
১৯৬০-এর কুমিল্লা মডেল এবং ১৯৭০ সালের দক্ষিণ কোরিয়ার Saemaul Model-এর উপর ভিত্তি করে প্রস্তাবিত দারিদ্র্য বিমোচন প্রকল্প।
৬
চীন থেকে যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত সংক্ষেপে লেখ।
সঠিক উত্তর
চীন থেকে বিমানবাহিনীর জন্য ২০টি J-10CE যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। ২৫ আগস্ট ২০২৪ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। চীনের তৈরি J-10C 'ড্রাগন' চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান (Multi-role combat aircraft-MRCA)। সুপারসনিক গতির এ যুদ্ধবিমান একই সঙ্গে আকাশযুদ্ধ, স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, নজরদারি এবং শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। প্রায় ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা রয়েছে। অন্যান্য যুদ্ধবিমান ও ড্রোন এর সঙ্গে সমন্বিতভাবেও অভিযান চালাতে পারে J-10C।
১৯৭৭ সালে চীন থেকে বাংলাদেশ প্রথম যে যুদ্ধবিমান কিনেছিল এর আনুষ্ঠানিক নাম এফ-৬। বাংলাদেশ ১৯৭৩-৭৪ সালে বিনামূল্যে প্রথম যুদ্ধবিমান পায় সোভিয়েত ইউনিয়ন থেকে সেটা হচ্ছে মিগ-২১। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে বিমান রয়েছে ২১টি। এর মধ্যে রাশিয়ার মিগ-২৯ আছে ৮টি। আর চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান আছে ৩৬টি। এছাড়াও ১৪টি ইয়াক-১৩০ বিমানও রয়েছে। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৪৪টি ড্রোন।
১৯৭৭ সালে চীন থেকে বাংলাদেশ প্রথম যে যুদ্ধবিমান কিনেছিল এর আনুষ্ঠানিক নাম এফ-৬। বাংলাদেশ ১৯৭৩-৭৪ সালে বিনামূল্যে প্রথম যুদ্ধবিমান পায় সোভিয়েত ইউনিয়ন থেকে সেটা হচ্ছে মিগ-২১। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে বিমান রয়েছে ২১টি। এর মধ্যে রাশিয়ার মিগ-২৯ আছে ৮টি। আর চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান আছে ৩৬টি। এছাড়াও ১৪টি ইয়াক-১৩০ বিমানও রয়েছে। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৪৪টি ড্রোন।
৭
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার সম্পর্কে লেখ।
সঠিক উত্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হবে বিশ্বমানের কেন্দ্রীয় গ্রন্থাগার। ধারণ-ক্ষমতা ও সুযোগ-সুবিধার দিক থেকে এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সমগ্র এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম অত্যাধুনিক গ্রন্থাগার ভবন। রোমান সাম্রাজ্যের বিখ্যাত স্থাপত্য 'কলোসিয়াম'-এর বৃত্তাকার নকশা ও স্তম্ভের সুন্দর প্রতিফলন থাকছে ভবনটির নকশায়। প্রায় ১০১.৬৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ২.৫ লাখ বর্গফুট আয়তনের ছয়তলা এই ভবনে একই সাথে ৫-৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে পারবেন। ১৯৮৫ সালে চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান কেন্দ্রীয় গ্রন্থাগারটিতে মাত্র ৪৪টি আসন রয়েছে। এখানে দেশি-বিদেশি পাঠ্যবই, রেফারেন্স বই, গবেষণা জার্নাল, ক্যারিয়ার উন্নয়ন এবং সাহিত্য-সংস্কৃতিবিষয়ক প্রায় ৩ লাখ ভলিউম বইয়ের সমাহার রয়েছে।
এছাড়া অত্যাধুনিক প্রযুক্তিপ্রধান গ্রন্থাগারটিতে থাকবে ইলেকট্রনিক ওয়ার্কস্টেশন, অডিও-ভিডিও রেকর্ডিং স্টুডিও, অডিও-ভিজুয়াল কিওস্ক, ভার্চুয়াল রিয়েলিটি (VR) স্টুডিও এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) অধ্যয়ন ও গবেষণার জন্য স্থানিক গ্রন্থাগার।
এছাড়া অত্যাধুনিক প্রযুক্তিপ্রধান গ্রন্থাগারটিতে থাকবে ইলেকট্রনিক ওয়ার্কস্টেশন, অডিও-ভিডিও রেকর্ডিং স্টুডিও, অডিও-ভিজুয়াল কিওস্ক, ভার্চুয়াল রিয়েলিটি (VR) স্টুডিও এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) অধ্যয়ন ও গবেষণার জন্য স্থানিক গ্রন্থাগার।
৮
কুমিল্লা মডেল কী এবং এর উপাদানসমূহ কী কী?
সঠিক উত্তর
১৯৫৯ সালে ড. আখতার হামিদ খানের নেতৃত্বে প্রবর্তিত পল্লী উন্নয়ন কর্মসূচি।
৯
দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?
সঠিক উত্তর
১ সেপ্টেম্বর ২০২৬ সিলেটে দেশের প্রথম 'সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার'-এর উদ্বোধন করা হয়।
১০
১১টি সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ নিয়ে তথ্য:
সঠিক উত্তর
৩০ আগস্ট ২০২৬ নির্বাচন কমিশন ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করে। এসব আসনে নতুনভাবে ইউনিয়ন ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়।