T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

৫ নভেম্বর ২০২৪ জাপান মহাকাশে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট বা উপগ্রহ উৎক্ষেপণ করে। কাঠের তৈরি স্যাটেলাইটের নাম 'লিগনোস্যাট' (LignoSat)। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহনির্মাণ প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি যৌথভাবে স্যাটেলাইটটি তৈরি করে। এটি একটি ছোট, কিউব আকৃতির কাঠামো যার ব্যাস প্রায় ১০ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৩৩০ গ্রাম। প্রচলিত ধাতব স্যাটেলাইট কাজ শেষে বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম অক্সাইড কণা তৈরি করে। তবে কাঠের তৈরি স্যাটেলাইটের মাধ্যমে দূষণ কম হবে। 'লিগনোস্যাট' স্যাটেলাইট ভূপৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে অবস্থান করে মহাকাশে থাকা পুনর্ব্যবহারযোগ্য উপাদানের খোঁজ করবে। ল্যাটিন শব্দ Lignosat এর অর্থ 'কাঠ' (Wood)। লিগনোস্যাট উপগ্রহের নামকরণ, কাঠের জন্য ল্যাটিন শব্দের নামানুসারে করা হয়। জাপানে এক ধরনের হোনোকি (Honoki) ম্যাগনোলিয়া গাছ রয়েছে, যা ঐতিহ্যগতভাবে তরবারির খাপের জন্য ব্যবহৃত হয়।

উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
৫ নভেম্বর ২০২৪ জাপান মহাকাশে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট 'লিগনোস্যাট' উৎক্ষেপণ করে।
সঠিক উত্তর
৫ নভেম্বর ২০২৪ জাপান মহাকাশে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট 'লিগনোস্যাট' উৎক্ষেপণ করে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ফটোকার্ড
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফটোকার্ড শেয়ার করে বন্ধুদের কুইজে অংশ নিতে বলুন