উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
৩০ দিন
এখানে সঠিক উত্তর হলো ৩০ দিন। ঐকিক নিয়মের এই অঙ্কটা খুব সহজেই নিম্নের ধাপে সমাধান করা যায়:
- ৩৫ জন শ্রমিকের রাস্তাটি মেরামত করতে লাগে = $12$ দিন
- তাহলে, ১ জন শ্রমিকের ঐ কাজটি করতে বেশি দিন লাগবে, অর্থাৎ গুণ হবে = $35 \times 12$ দিন
- অতএব, ১৪ জন শ্রমিকের কাজটি শেষ করতে কম দিন লাগবে, অর্থাৎ ভাগ হবে = $\frac{35 \times 12}{14}$ দিন
এখন কাটাকাটি করলে পাই, $35$-কে $7$ দিয়ে কাটলে $5$ এবং $14$-কে $7$ দিয়ে কাটলে $2$ হয়। এরপর উপর-নিচ কাটাকাটি করে হিসাব করলে ফলাফল আসে:
$\frac{5 \times 12}{2} = 5 \times 6 = 30$ দিন।