উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন
এখানে সঠিক উত্তর হলো বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন (BHT)। কারণ এটি কোনো এন্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক খাদ্য সংরক্ষক নয়।
বিষয়টা খুব সহজে এভাবে মনে রাখতে পারো:
- সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানোয়েট এবং সোডিয়াম বেনজোয়েট—এগুলো খাবারের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা মাইক্রোবস জন্মাতে দেয় না, তাই এগুলো এন্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ।
- পক্ষান্তরে, বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন (BHT) হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মূলত খাবারে অক্সিজেনের প্রভাবে তেল বা চর্বি নষ্ট হওয়া বা পচে যাওয়া (rancidity) রোধ করতে ব্যবহার করা হয়, জীবাণু মারতে নয়।