উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
৩০ মিটার
এখানে সঠিক উত্তর হলো ৩০ মিটার। বিষয়টা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করা যায়।
মইটি দেয়ালের সাথে হেলান দিয়ে রাখলে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়, যেখানে:
- মইয়ের দৈর্ঘ্য হলো অতিভুজ ($c = 50$ মিটার)
- দেয়ালের উচ্চতা হলো লম্ব ($a = 40$ মিটার)
- দেওয়াল থেকে মইয়ের দূরত্বের মান বা ভূমি ($b$) আমাদের বের করতে হবে।
পিথাগোরাসের সূত্রানুযায়ী:
$$b = \sqrt{c^2 - a^2}$$
মানগুলো বসিয়ে পাই:
- $$b = \sqrt{50^2 - 40^2}$$
- $$b = \sqrt{2500 - 1600}$$
- $$b = \sqrt{900} = 30$$
তাই দেওয়াল থেকে মইয়ের অপর প্রান্তের দূরত্ব হবে ৩০ মিটার।