উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
মেটাফেজ দশা
এখানে সঠিক উত্তর হলো মেটাফেজ দশা।
খুব সহজে মনে রাখার কৌশল হলো:
- মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ দশায় ক্রোমোজোম থেকে জল কমতে থাকে এবং সেগুলো আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে।
- ঠিক তার পরের ধাপ অর্থাৎ মেটাফেজ দশায় এসে ক্রোমোজোমগুলো সর্বাধিক পরিমাণে সংকুচিত হয়, যার ফলে এদের সবচেয়ে বেশি মোটা ও খাটো দেখা যায় এবং এদের স্পষ্ট গুণাগুণ ও আকার আকৃতি ভালোভাবে বোঝা যায়।