উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
১০৮°
এখানে সঠিক উত্তর হলো ১০৮°। খুব সহজ একটি শর্টকাট নিয়মে সুষম পঞ্চভুজের অন্তঃস্থ কোণ বের করা যায়:
- পঞ্চভুজের বাহুর সংখ্যা, $n = 5$।
- আমরা জানি, যেকোনো সুষম বহুজুজের প্রতিটি বহিস্থ কোণ = $\frac{360^\circ}{n}$। সুতরাং বহিস্থ কোণ = $\frac{360^\circ}{5} = 72^\circ$।
- একটি সরলরেখায় অন্তঃস্থ ও বহিস্থ কোণের সমষ্টি সবসময় $180^\circ$ হয়।
- অতএব, প্রতিটি অন্তঃস্থ কোণ = $180^\circ - 72^\circ = 108^\circ$।
সরাসরি সূত্র $\frac{(n - 2) \times 180^\circ}{n}$ দিয়ে হিসাব করলেও উত্তর ১০৮°-ই আসবে।