T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
শব্দার্থ ও টীকা
মামার বিয়ের বরযাত্রী | খান মোহাম্মদ ফারাবী
শব্দার্থ ও টীকা

শব্দার্থ ও টীকা

বরযাত্রী - বিয়েতে বরের সঙ্গী।

মিস - সুযোগ না-পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। ইংরেজি miss.

থ্রি চিয়ার্স - আনন্দ প্রকাশক শব্দ। ইংরেজি three chears.

মার্ভেলাস আইডিয়া - অপূর্ব চিন্তা। ইংরেজি marvelous idea.

বাতলে  - উপায় বলা ।

মিউনিখ - জার্মানির একটি শহরের নাম ।

টাইম - সময়। ইংরেজি time.

থুরি - ‘ভুল হয়েছে' বোঝানোর জন্য শব্দটি ব্যবহৃত হয়।

চাপতে - চড়তে।

উৎফুল - হাসিখুশি।

চেকার - টিকিট পরীক্ষক । ইংরেজি checker.

বিগলিত - গলে গেছে এমন।

পদ্মবিল - বৃহৎ জলাশয় বিশেষ । যেখানে প্রচুর পদ্মফুল ফোটে।

ভূরিভোজন - পেট পুরে খাওয়া।

নাছোড়বান্দা - যে লোক সহজে ছেড়ে দেয় না বা ক্ষান্ত হয় না।

পীড়াপীড়ি - অনুরোধ ।

খামাখা - শুধু শুধু।

পাকড়াও - ধরো, গ্রেফতার করো ।

শুট - গুলি করা। ইংরেজি shoot.

ট্রিগার - বন্দুকের গুলি ছোড়ার বিশেষ অংশ। ইংরেজি trigger.

কসরত - চেষ্টা।

সরগরম - জমজমাট, পরিপূর্ণ।

হতভম্ব- আশ্চর্য

টেলিগ্রাম -  তারবার্তা। ইংরেজি telegram.

নির্বিঘ্ন - বাধাহীন।

অ্যাডভেঞ্চার - রোমাঞ্চকর। ইংরেজি adventure.

পূর্ববর্তী পরবর্তী