১০২৫১
যদি C = {x : x হলো 3 এবং 7 দ্বারা বিভাজ্য, এবং x < 100} হয় তবে P(C) এর সদস্য সংখ্যা কত?
উত্তর
16
১০২৫২
একটি কম্পিউটার এবং একটি প্রিন্টারের দামের অনুপাত ৭ : ৫। যদি কম্পিউটার প্রিন্টারের চাইতে ৮০০০ টাকা বেশি দামি হয়, তাহলে প্রিন্টারের দাম কত?
উত্তর
২০০০০ টাকা
১০২৫৩
কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৮০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?
উত্তর
6.25%
১০২৫৪
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১২ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ১৬৮ মিটার হলে, দৈর্ঘ্য কত?
উত্তর
৪৮ মিটার
১০২৫৬
একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে ছক্কায় 6 এবং মুদ্রায় হেড উঠার সম্ভাবনা কত?
উত্তর
1/12
১০২৫৮
একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 56 মিটার। পার্কটির বাইরের সীমানা ঘেষে 7 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
উত্তর
2618 বর্গমিটার
১০২৫৯
কোন সংখ্যার 60% এর সাথে 48 যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
উত্তর
120
১০২৬০
'PROGRAM' শব্দটির বিন্যাস সংখ্যা 'PYTHON' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
উত্তর
3.5 গুণ