১০৫২১
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
উত্তর
২.২৫% কমানো হয়েছে
১০৫২৩
1050 টাকা P, Q ও R এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। P এর অংশ, Q ও R একত্রে যা পায় তার 2/5 ভাগ। P কত টাকা পাবে?
উত্তর
300 টাকা
১০৫২৫
একটি সোনার গহনার ওজন ৩০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
উত্তর
৪২ গ্রাম
১০৫২৭
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১৮৪৯ বর্গমিটার। বাগানের চারপাশে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত হবে?
উত্তর
১৭২ মিটার
১০৫২৮
314 সে.মি. দীর্ঘ তারকে একটি বৃত্তের আকারে বাঁধলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
উত্তর
50 সে.মি
১০৫২৯
একটি মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। এর ভিতরে চারদিকে ৪ মিটার প্রশস্ত রাস্তা থাকলে, রাস্তার ক্ষেত্রফল কত?
উত্তর
৭৩৬ বর্গ মিটার