১০৫৪১
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ২৪ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে?
উত্তর
৬ ঘণ্টা
১০৫৪২
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
উত্তর
২০০ বর্গ সে. মি.
১০৫৪৩
একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
উত্তর
১৮০ জন
১০৫৪৫
পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ হলে, পুত্রের বর্তমান বয়স কত?
উত্তর
১৫ বছর
১০৫৪৬
একটি ভ্রমণকারী দলের ৩ জনের গড় বয়স ২০ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২২ বছর। চতুর্থ জনের বয়স কত?
উত্তর
২৮ বছর
১০৫৪৭
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
উত্তর
১৫ মিটার
১০৫৪৯
একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?
উত্তর
19%
১০৫৫০
৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
উত্তর
১২√৩ বর্গ সে.মি.