১০৫৬১
একটি ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললো। যদি মোট 190টি ম্যাচ খেলা হয়, তাহলে টুর্নামেন্টে মোট কতটি দল অংশগ্রহণ করেছিল?
উত্তর
20
১০৫৬৩
যদি A = {1, 2, 3}, B = {3, 4, 5} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে y = x + 2 সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি নির্ণয় করুন।
উত্তর
{(1, 3), (2, 4), (3, 5)}
১০৫৬৪
" EQUALITY" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?
উত্তর
576
১০৫৬৫
প্রশ্ন: যদি A = {x : x, 10 এর গুণনীয়কসমূহ } এবং B = {x : x, 2 এর গুনিতক এবং x ≤ 8} হয়, তবে A - B = কত?
উত্তর
{1, 5, 10}
১০৫৬৬
" SCHOOLS" শব্দটির বিন্যাস সংখ্যা " SUCCESS" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
উত্তর
4
১০৫৬৯
BANANA শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, যখন N গুলো একত্রে থাকবে না?
উত্তর
40
১০৫৭০
একটি বাক্সে 4টি লাল, 6টি সবুজ, এবং 10টি হলুদ বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
উত্তর
7/10