১০৬৭১
কোনো পরীক্ষায় শতকরা ৭৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৬৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
উত্তর
২৬০ জন
১০৬৭৩
কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
উত্তর
৮৪০ টাকা
১০৬৭৫
ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?
উত্তর
৯৫ টি
১০৬৭৬
একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
উত্তর
৩৯৬ টাকা
১০৬৭৭
একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
উত্তর
দক্ষিণ-পূর্ব
১০৬৭৮
৫ টাকায় ৮ টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
উত্তর
১০ টাকা
১০৬৭৯
একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোনো এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?
উত্তর
90%