১৫২৩২
একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে?
উত্তর
৯ দিনে
১৫২৩৩
একটি সেনানিবাসে ১০০০ জন সৈনিকের ৯ মাসের খাবার আছে। ৫ মাস পর সৈন্যদল হতে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ঐ খাবার কত দিন চলবে?
উত্তর
২০০ দিন
১৫২৩৪
একজন লোক সপ্তাহে আয় করেন ৪৫০ টাকা, ব্যয় করেন ৩০০ টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে?
উত্তর
৩ : ১
১৫২৩৫
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২ : ৩ : ৫ হলে, ত্রিভুজটি হবে -
উত্তর
সমকোণী ত্রিভুজ
১৫২৩৭
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। বাগানের চারদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত?
উত্তর
১৬০ মিটার
১৫২৩৮
একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি-
উত্তর
সদৃশকোণী ত্রিভুজ
১৫২৩৯
একটি ছবি ৮.৫ × ১০ ইঞ্চি মাপের একটি শীট কাগজে কপি করা হলো। ছবিটির প্রতিপার্শ্বে ১.৫ ইঞ্চি করে মার্জিনের ফাঁকা জায়গা রয়েছে। তাহলে ছবিটি কত বর্গ ইঞ্চি জায়গা দখল করেছে?
উত্তর
৩৮.৫ বর্গ ইঞ্চি
১৫২৪০
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৩ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
উত্তর
৫৪ বর্গমিটার