১৬০০১
৬০ লিটার মিশ্রণে পানি ও দুধের অনুপাত ৭ : ৩। উক্ত মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে অনুপাত ৩ : ৭ হবে।
উত্তর
৮০ লিটার
১৬০০২
কোন সম্পত্তির ৩/৮ অংশের মালিক তার নিজ অংশের ২/৩ অংশ ৫০৪০ টাকায় বিক্রয় করলে ঐ দরে সমস্ত সম্পত্তির ২/৩ অংশের দাম কত?
উত্তর
১৩,৪৪০ টাকা
১৬০০৩
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তাহলে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?
উত্তর
30
১৬০০৪
৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজী এবং ২৫ ইংরেজী ও বাংলা উভয় বিষয়ে কথা বলতে পারে। যদি প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, তাহলে বাংলায় কতজন কথা বলতে পারে?
উত্তর
40
১৬০০৫
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৪০% বেশী হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ২০% কমিশন দিয়ে জিনিস বিক্রি করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
উত্তর
12%
১৬০০৬
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?
উত্তর
৪১ ফুট
১৬০০৭
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুন হয়। r এর মান কত?
উত্তর
n/(√2 - 1)
১৬০০৯
যদি ‘ক’ কে ৮ দ্বারা ভাগ করার পর ভাগশেষ ৫ হয়, তাহলে নিচের কোন সংখ্যাটি জোড় নয়?
উত্তর
৫ক + ২
১৬০১০
তিনটি সংখ্যার যোগফল ১৩২ । ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যা ১ম সংখ্যার এক-তৃতীয়াংশ। ২য় সংখাটি কত?
উত্তর
36