১৭৩৩১
একটি সমকোণী ত্রিভুজের অতিভূজ বাদে অপর দুই বাহর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর
২৪ বর্গমিটার
১৭৩৩৩
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
উত্তর
৪১ বছর
১৭৩৩৫
কোন শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
উত্তর
১ জন
১৭৩৩৭
ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে R দুইটি পাশাপাশি থাকবে না।
উত্তর
900
১৭৩৩৮
যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
উত্তর
69%
১৭৩৪০
'ক' একটি কাজ ৬ দিনে করতে পারে। 'খ' ঐ কাজটি ১২ দিনে করতে পারে। 'ক' ও 'খ' একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উত্তর
৪ দিনে