১৭৩৫২
A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আবার B এর গতিবেগ C এর গতিবেগের ৩ গুণ। যদি কোন পথ যেতে C এর ৪২ মিনিট সময় লাগে তবে উক্ত পথ যেতে A এর কত সময় লাগবে?
উত্তর
৭ মিনিট
১৭৩৫৫
১৮ ফুট উঁচু একটি খুটি এমনভাবে ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ৩০ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল। খুটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙ্গে ছিল?
উত্তর
৬ ফুট
১৭৩৫৬
করিমের বর্তমান বয়স ১২ বছর। করিমের বয়স মানিকের বয়সের তিন গুণ। কত বছর বয়সে করিমের বয়স মানিকের বয়সের দ্বিগুণ হবে?
উত্তর
16
১৭৩৫৭
একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ: ১, ১, ২, ৩, ৫, ৮ _________ এর ১০তম সংখ্যা কত হবে?
উত্তর
55
১৭৩৫৮
সকাল ৮.৩০ মিনিটে ঘণ্টার কাঁটা ৫ মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণের মান কত ডিগ্রি?
উত্তর
75