T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২০৩৭১

'ক' ও 'খ' দুটি সংখ্যা। 'ক' এর ১/২ এবং 'খ' এর ১/৩ যোগ করলে ৪৫ হয়। 'খ' এর ১/২ এবং 'ক' এর ২/৫ যোগ করলে ৫০ হয়। 'ক' ও 'খ' এর মান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক=৫০, খ=৬০
সমাধান
এখানে, ক/২ + খ/৩ = ৪৫...............(১) ২ক/৫ + খ/২ = ৫০.................(২) ১ নং সমীকরণকে ৩০ এবং ২ নং কে ২০ দ্বারা গুন করে পাই, ১৫ক + ১০খ = ১৩৫০............(৩) ৮ক + ১০খ = ১০০০..........(৪) (৩) - (৪) = ১৫ক + ১০খ - ৮ক - ১০খ = ১৩৫০ - ১০০০ বা, ৭ক = ৩৫০ বা, ক = ৫০ ক এর মান ১ নং সসমীকরণে বসায়ে পাই ৫০/২ + ৩/খ = ৪৫ বা, খ = ৬০ উত্তরঃ ক = ৫০ এবং খ = ৬০
২০৩৭২

তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১১/৩০
২০৩৭৩

বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০ টি
সমাধান
ধরি, প্রশ্নের সংখ্যা x প্রশ্নমতে, ১৫ + x - ২০/৩ = x × ০.৭৫ বা, ৪৫ + x - ২০/৩ = x × ০.৭৫ বা, ২৫ + x/৩ = x × ০.৭৫ বা, ২৫ + x = x × ২.২৫ বা, ২৫ = ২.২৫x - x বা, ২৫ = ১.২৫x অতএব, x = ২৫/১.২৫ = ২০ (উত্তর)
২০৩৭৪

৮, ১১, ১৭, ২৯, ৫৩----। পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
101
সমাধান
৮ + ৩ = ১১ ১১ + (৩ × ২) = ১৭ ১৭ + (৬ × ২) = ২৯ ২৯ + (১২ × ২) = ৫৩ ৫৩ + (২৪ × ২) = ১০১ এখানে, ৩ × ২ = ৬ হয় পরবর্তীতে আবার ৬ × ২ = ১২ এভাবে নিয়ম অনুযায়ী হবে। ধন্যবাদ
২০৩৭৫

একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
3600
সমাধান
এখানে, ৮, ১০, ১২ এর ল, সা, গু করলে হয় = ২ × ২ × ২ × ৫ × ৩ = ১২০ ১২০ জন ছাত্রকে ৮, ১০, ১২ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। বর্গাকারে সাজানো যাবে = ১২০ × ২ × ৫ × ৩ = ৩৬০০ জন ছাত্রকে।
২০৩৭৬

৫ঃ ১৮, ৭ঃ ২ এবং ৩ঃ ৬ এর মিশ্র অনুপাত কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩৫ঃ ৭২
সমাধান
এখানে (৫×৭×৩)÷(১৮×২×৬) = ৩৫ঃ৭২
২০৩৭৭

সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
8
সমাধান
বহিস্থ কোণ = ১৮০ - ১৩৫ = ৪৫ বাহু = ৩৬০/৪৫ = ৮
২০৩৭৮

যদি x3+hx+10=0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
-9
সমাধান
x3 + hx + 10 = 0 এখানে একটি সমাধান ২ এবং h এর মান বার করতে বলা হয়েছে। যেহেতু h এর মান বার করতে বলা হয়েছে সেহেতু বোঝায় যাচ্ছে এখানে x এর মান ২ অথএব x এর মান বসালে আমরা পাই, প্রদত্ত রাশি, x3 + hx + 10 = 0 23 + h.2 + 10 = 0 8 + h.2 + 10 = 0 18 + h2 = 0 h2 = - 18 h = - 18/2 h = - 9 আশা করি বেঝাতে পারছি ধন্যবাদ
২০৩৭৯

একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
144
সমাধান
১০, ০০০ টাকার ৪০% = ৪, ০০০ টাকা আবার, ১০, ০০০ টাকার ৩৬% = ৩৬০০ টাকা এবং (১০, ০০ - ৩৬০০) টাকার ৪% = ২৫৬ টাকা অতএব, কমতির পার্থক্য = ৪০০০ - (৩৬০০ + ২৫৬) = ১৪৪ টাকা
২০৩৮০

y=3x+2, y= -3x+2 এবং y= -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
সমাধান
সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে, Y = ৩x + ২.............(১) Y = - ৩x + ২.............(২) Y = - ২..............(৩) ১ ও ২ নং সমীকরণের ঢাল যথাক্রমে ৩ ও - ৩ যাদের পরম মাান সমান। সুতরাং এই রেখা দুইটি সমান। কিন্তু ৩ নং রেখাটি ১ ও ২ হতে ভিন্ন। অতএব জ্যামিতিক চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।