T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২০৩৯১

একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮% (বৃদ্ধি)
২০৩৯২

১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
6.45
সমাধান
আমরা জানি, ১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
২০৩৯৩

পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
c+a-b
সমাধান
এখান, P, Q, R কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে এবি বৃত্তত্রয়ের কেন্দ্র পরস্পর যোগ করার ফলে PQ, QR, RP যথাক্রমে x, y, z বিন্দুতে পরস্পরকে স্পর্শ করে। Here, PX = PZ; QX = QY; RZ = RY So, PQ = PX + QX; QR = QY + RY ; RP = RZ + PZ Then, PQ + PR = (PX + QX) + (PZ + RZ) = > a + c = PX + QX + PZ + RZ = > a + c = PX + PZ + QX + RZ [QX = QY; RZ = RY] = > a + c = PX + PZ + QY + RY = > a + c = PX + PZ + b [ QY + RY = b ] = > a + c - b = PX + PZ সুতরাং PX + PZ = a - b + c যেখানে, PX + PZ = PX + PX = 2PX = p কেন্দ্রিক বৃত্তের ব্যাস উওরঃ a - b + c
২০৩৯৪

x+y-1=0, x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমদ্বিবাহু
সমাধান
যেহেতু, ১ম ও ২য় সমীকরণে x ও y এর স্থানাঙ্ক সমান কিন্তু ৩য় সমীকরণে x এর স্থানাঙ্ক নেই, সেহেতু রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। ** স্থানাঙ্ক বলতে x ও y এর সহগ কে বোঝায়
২০৩৯৫

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
4950
সমাধান
যোগফল = {(প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) × পদ সংখ্যা} ÷ ২= {(১ + ৯৯) × ৯৯}÷ ২= (১০০× ৯৯) ÷ ২= ৪৯৫০
২০৩৯৬

৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
56.0
সমাধান
মিশ্রনে বালির পরিমান = ৬৪ × ২৫% = ১৬ কেজি মিশ্রনে পাথরের পরিমান = (৬৪ - ১৬) = ৪৮ কেজি নতুন মিশ্রনে ৪০% = ৪৮ কেজি নতুন মিশ্রনে ১০০% = ৪৮ × ১০০/৪০ = ১২০ কেজি অতএব, নতুন মিশ্রনে বালির পরিমান = (১২০ - ৪৮) = ৭২কেজি অতএব, বালি মেশাতে হবে = (৭২ - ১৬) = ৫৬ কেজি ( উত্তর)
২০৩৯৭

একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
30
সমাধান
এখান, পিথাগোরাস এর সূত্রানুসারে, AC = অতিভুজ = ৫০ মিটার AB = লম্ব = ৪০ মিটার BC = ভূমি = ? আমরা জানি, AC2 = AB2 + BC2 বা, BC2 = AC2 - AB2 = (৫০)২ - (৪০)২ অতএব, BC = ৩০ মিটার ( উত্তর)
২০৩৯৮

If An organization increases its staff salary by 25%. By what percent must it now decrease the salary to return to the original amount?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
20
সমাধান
Let's consider the salary of an officer to be 100. So, If the salary is increased by 25%, then the new salary - 100 + [100 × (25/100) ] = 100 + 25 = 125 So, his new salary is 125 To make his salary original 25 must be subtracted from 125, then his salary will be 125 - 25 = 100 or original salary. So, To find the percentage of salary which must be decreased we must find that 25 is what percentage of 125. So, decrease% = (25/125) × 100 = 1/5 × 100 = 20% Answer) 20% of his new salary must be deducted so that his salary becomes Original.
২০৩৯৯

দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৪ এবং ১২ মিনিট
২০৪০০

ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩৭.৫ কিমি