T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২০৪৬১

গতকাল একটি জিনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১% কমেছে
সমাধান
ধরি, জিনিসটির দাম ১০০ টাকা ১০% বাড়ায় দাম(১০০ + ১০) = ১১০ টাকা এরপর ১০% কমায় দাম(১১০ - ১১) = ৯৯ টাকা দাম কমলো ((১০০ - ৯৯)*১০০/১০০)% = ১%
২০৪৬২

৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্টোলে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩: ১। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৫: ২ হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২ গ্যালন
সমাধান
পেট্রোলঃঅকটেন = ৩ঃ১ অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪ এখানে পেট্রোল = ৪০*৩/৪ = ৩০ গ্যালন অকটেন৷ = ৪০*১/৪ = ১০ গ্যালন মনেকরি x গ্যালন অকটেন যোগ করতে হবে। ৩০/১০ + x = ৫/২ ৫০ + ৫x = ৬০ ৫x = ৬০ - ৫০ x = ১০/৫ x = ২ গ্যালন।
২০৪৬৩

একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১: ৪ অনুপাতে ভাগ করে। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে ২: ১: ১ অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০০ টাকা
সমাধান
আনুপাতিক রাশিগুলোর যোগফল = ৪ + ১ = ৫ মোট টাকার পরিমাণ ১০০০ টাকা পুরুষ পাবে = (১০০০ এর ১/৫) = ২০০ টাকা মহিলা পাবে = (১০০০ এর ৪/৫) = ৮০০ টাকা মহিলা আবার নিজের, তার মা ও তার মেয়ের মাঝে ২ঃ১ঃ১ এই অনুপাতে এ ৮০০ টাকা ভাগ করে দেয়। আনুপাতিক রাশিগুলোর যোগফল = ২ + ১ + ১ = ৪ মহিলার মেয়ে পাবে = (৮০০ এর ১/৪) = ২০০ টাকা উওরঃ ২০০ টাকা
২০৪৬৪

০, ৩, ৮, ১৫, ---- ধারাটির অষ্টম পদ হবে --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
63
সমাধান
প্রথমে ৩, ৫, ৭ বেড়েছে। দেখা যাচ্ছে প্রতিবারেই ২ করে বাড়তেসে। তার মানে পরের সংখ্যার ক্ষেত্রে ৯, ১১, ১৩, ১৫ এভাবে যোগ হবে। এক্ষেত্রে ৫ম পদ = ১৫ + ৯ = ২৪ ৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫ ৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮ ৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩ উওরঃ ৬৩
২০৪৬৫

১, ২, ৪, ৭, ১১, ---- ধারাটির নবম পদ হবে --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
37
সমাধান
এখানে ধারা ১, ২, ৪, ৭, ১১ এর ক্ষেত্রে দেখা যায় সিরিয়ালি ১, ২, ৩, ৪ করে যোগ করা হয়েছে। এর পরের পদগুলোর সাথেও যথাক্রমে ৫, ৬, ৭, ৮, ৯... এভাবে যোগ হবে। তাহলে, ৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬ ৭ম পদ = ১৬ + ৬ = ২২ ৮ম পদ = ২২ + ৭ = ২৯ ৯ম পদ = ২৯ + ৮ = ৩৭ উওরঃ ৩৭.
২০৪৬৬

একজন দোকান মালিক সাধারণ ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
26%
সমাধান
জিনিশের মূল্য ১০০% ধরা হলে, ৪০% লাভে বিক্রয় - মূল্য = (১০০ + ৪০)% = ১৪০% তাহলে, বর্তমান মূল্যের ১০% কমে বিক্রয়মূল্য = { ১৪০ - (১৪০*১০)/১০০}% = (১৪০ - ১৪)% = ১২৬% সুতরাং, এখন তাঁর শতকরা লাভ = (১২৬ - ১০০)% = ২৬%
২০৪৬৭

একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫০ টাকা
সমাধান
৩০% লাভে, বিক্রয়মূল্য ৬৫ টাকা সুতরাং, ১৩০% = ৬৫ ১% = ৬৫÷১৩০ ১০০% = (৬৫×১০০)÷১৩০ = ৫০ অতএব, ক্রয়মূল্য = ৫০ টাকা
২০৪৬৮

যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৫ বিঘা
সমাধান
১০ টি বলদ ২০ দিনে জমি চাষ করতে পারে = ৫০ বিঘা ১ " ১ " " " " = 50 / (10*20) বিঘা ১২ " ১৫ " " " " = {50 / (10*20)} *12*15 বিঘা = ৪৫ বিঘা (Ans:)
২০৪৬৯

যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫টি
সমাধান
৩০ সের ছোলা ৪ দিনে খায় ৬ টি ঘোড়া ১ সের ছোলা ৪ দিনে খায় (৬/৩০) টি ঘোড়া ২৫ সের ছোলা ৪ দিনে খায় {(৬*৩৬)/৩০} টি ঘোড়া = ৫ টি ঘোড়া উওরঃ ৫ টি ঘোড়া।
২০৪৭০

2x + 15 = 27 - 4x কে সমাধান করলে x - এর মান হবে --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
2
সমাধান
দেওয়া আছে, 2x + 15 = 27 - 4x বা, 2x + 4x = 27 - 15 বা, 6x = 12 বা, x = 12/6 অতএব, x = 2