২০৪৮১
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
উত্তর
55
সমাধান
এখানে, ১, ২, ১ + ২ = ৩, ২ + ৩ = ৫, ৩ + ৫ = ৮, ৫ + ৮ = ১৩, ৮ + ১৩ = ২১, ১৩ + ২১ = ৩৪, ২১ + ৩৪ = ৫৫
আশা করি বুঝতে পারছেন
ধন্যবাদ
২০৪৮২
৮, ১১, ১৭, ২৯, ৫৩, --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
উত্তর
101
সমাধান
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
২০৪৮৩
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
উত্তর
২ ঘন্টা
সমাধান
let, total volume = X,
at 1st hr filled volume = x/10 + x/12 + x/15 = x/4
so at 2nd hr another filled volume = x/4
at 2hrs = x/4 + x/4 = x/2 that is half of total volume
২০৪৮৪
4.3 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
উত্তর
13/3
সমাধান
4.3 একটি দশমিক সংখ্যা ।
একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হবে = (4.3*10)/10
= 43/10
২০৪৮৫
ক এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
উত্তর
১০ টাকা
সমাধান
মনেকরি, খ এর টাকার পরিমাণ = x
সুতরাং ক এর টাকার পরিমাণ = 2x
প্রশ্নমতে, x + 2x = 30
বা, 3x = 30
বা, x = 30/3
সুতরাং x = 10
অতএব, খ এর টাকার পরিমাণ 10
২০৪৮৬
একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর
8
সমাধান
ধরি,
২য় ক্ষেত্রে,
সংখ্যাগুলোর সমষ্টি = m
এবং মোট সংখ্যা আছে = x টি
শর্তমতে, m/x = ১১
m = ১১x..........(1)
আবার ৩৫ সহ মোট সংখ্যা আছে( x + ১) টি
অতএব, {(m + ৩৫)/(x + ১)} = ১৪
১১x + ৩৫ = ১৪x + ১৪
৩x = ২১
x = ৭
অতএব, মোট সংখ্যা আছে( ৭ + ১) = ৮টি
২০৪৮৭
একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল? শার্টটির ক্রয়মূল্য কত?
উত্তর
৪০০ টাকা
সমাধান
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ * ৪৮০)/১২০ = ৪০০ টাকা
২০৪৮৮
ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
উত্তর
১৫০ ডিগ্রী
সমাধান
Rule = 360° - |(11M - 60H)/2|
= 360° - |(11*0 - 60*7)/2|
= 360° - 210° = 150°
২০৪৮৯
260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?
উত্তর
প্রবৃদ্ধ কোণ
সমাধান
প্রবৃদ্ধ কোণঃ (reflex angle) ১৮০ ডিগ্রী থেকে বড় মানের এবং ৩৬০ ডিগ্রি থেকে ছোটো মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
এখানে, ২৬০ ডিগ্রী ১৮০ থেকে বড় এবং ৩৬০ থেকে ছোট.... তাই এটি প্রবৃদ্ধ কোণ
২০৪৯০
(-1)x(-1)x(-1)+(1)x(-1)=কত?
উত্তর
-2
সমাধান
( - 1)*( - 1)*( - 1) + (1)*( - 1)
= 1*( - 1) + ( - 1)
= - 1 - 1
= - 2
কারন, ( - )*( - ) = +
( + )*( - ) = ( - )