২০৫১১
একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
উত্তর
12
সমাধান
ঐ বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান।
অর্থাৎ, ১৪*১২ = ১৬৮ রান দিয়ে ১২টি উইকেট পান।
পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান।
অর্থাৎ, ৬*৪ = ২৪ রান দিয়ে ৪ টি উইকেট পান।
সুতরাং, তিনি মোট (১৬৮ + ২৪) = ১৯২ রান দিয়ে মোট (১২ + ৪) = ১৬ টি উইকেট পান।
অর্থাৎ
এখন তার উইকেট প্রতি গড় রান = ১৯২/১৬ = ১২
২০৫১২
একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?
উত্তর
১০৮০ টাকা
সমাধান
৩৫ টাকা লাভ করেন ১০০ টাকায়
সুতরাং, ১ টাকা লাভ করেন ১০০/৩৫ টাকায়
সুতরাং ২৮০ টাকা লাভ করেন ১০০×২৮০/৩৫ টাকায়
= ৮০০ টাকায়
অর্থাৎ ক্রয়মূল্য = ৮০০ টাকা
সুতরাং, বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
= (৮০০ + ২৮০) টাকা
= ১০৮০ টাকা (উত্তর)
২০৫১৩
একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?
উত্তর
৭৬.৫০ টাকা
সমাধান
মোট ডিস্কাউন্ট ৯০*১৫% = ১৩.৫০ টাকা
সুতরাং শার্টের মূল্য ৯০ - ১৩.৫০ = ৭৬.৫০ টাকা
২০৫১৪
xyz =240 হলে y এর মান কোনটি হতে পারে না?
উত্তর
0
সমাধান
কোন রাশির গুণফল অশূন্য হলে তারা প্রত্যেকে আলাদা ভাবে অশূন্য ।
সুতরাং সঠিক উত্তর - ০।
২০৫১৫
(০.০০৪)২ = কত?
উত্তর
0.000016
সমাধান
( ০.০০৪)২ = ০.০০০০১৬
পয়েন্ট এর পর তিনটি সংখ্য আছে তাই বর্গ করলে পয়েন্ট এর পরে ছয়টি সংখ্য হবে। আর ৪ এর বর্গ করলে ১৬ হয়।
২০৫১৬
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
উত্তর
৩৫ টাকা
সমাধান
মনে করি, দ্রবটির ক্রয়মূল্য ১০০ টাকা।ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে ।সুতরাং, নির্ধারিত বিক্রয়মূল্য = ১৫০ টাকা।আবার, সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে।সুতরাং, ১৫০ এর ১০% = ১৫ টাকাসুতরাং, সে দ্রব্যটি বিক্রয় করে = ১৫০ - ১৫ বা ১৩৫ টাকায়।মোটের উপর শতকরা লাভ হয় = (১৩৫ - ১০০) বা ৩৫ টাকা
২০৫১৭
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর
২০০ টাকা
সমাধান
(100 × 60)/(20 + 10)= 6000/30= 200
২০৫১৮
৬ জন স্ত্রীলোক অথবা ৪ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উত্তর
৬ দিন
সমাধান
৬ জন স্ত্রীলোকের কাজ = ৫ জন বালকের কাজ
৩ " " " (৩×৪)/৬
= ৪ জন বালকের কাজ
∴ ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালকের কাজ = (৪ + ১২) = ১৬ জনের কাজ
৪ জন বালক কাজটি করে ১২ দিনে
∴১৬ জন " " " (১২×৪)/১৬ দিনে = ৬ দিনে
২০৫১৯
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
উত্তর
২ ঘণ্টা
সমাধান
According to question, [(10 × 12 × 15)/{(10 × 12) + (12 × 15) + (15 × 10)}]=1800/450= 4সুতরাং, অর্ধেক হতে লাগবে ৪/২= ২ ঘন্টা
২০৫২০
ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
উত্তর
১৫ কিমি
সমাধান
মনেকরি, স্থানটির দূরত্ব = x কি.মি.এখন, ৫ কি.মি. যায় ১ ঘণ্টায় বা ৬০ মিনিটে ১ '' '' ৬০৫ মিনিটে x ‘’ ‘’ ৬০x৫ = ১২x মিনিটেআবার, ৬ কি.মি. যায় ১ ঘণ্টায় বা ৬০ মিনিটে ১ '' '' ৬০৬ মিনিটে x ‘’ ‘’ ৬০x৬ = ১০x মিনিটেপ্রশ্নমতে, ১২x - ১০x = ৩০ ⇒ ২x = ৩০ ⇒ ২x = ৩০২ ⇒ x = ১৫ কি.মি. (উত্তর)