২০৫৭১
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বৎসর। ২বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
উত্তর
৪০ বৎসর
সমাধান
20*3 = 60
(12 - 2)*2 = 20
60 - 20 = 40
২০৫৭২
আপনার কাছে ২০ টি ১০০ টাকার নোট আছে। তা থেকে ৫টি ১০০টাকার নোট ছোট ভাইকে দিয়ে দিলে কত টাকা থাকবে?
উত্তর
1500
সমাধান
২০টি ১০০ টাকার নোট - ২০×১০০ = ২০০০ টাকা৫টি ১০০ টাকার নোট = ৫×১০০ = ৫০০ টাকাসুতরাং ছোট ভাইকে ৫টি ১০০ টাকার নোট দিলে অবশিষ্ট থাকে (২০০০ - ৫০০) = ১৫০০ টাকা।
২০৫৭৩
যদি একটি কাজ ৯ জন লোকে ১২ দিনে শেষ করতে পারে, তবে ১২ জন লোক এই কাজটি কত দিনে শেষ করবে?
উত্তর
৯দিন
সমাধান
৯ জন লোক একটি কাজ করে ১২ দিনেসুতরাং ১ " " " " " ১২×৯" " ১২ " " " " " দিনে = ৯ দিনে।
২০৫৭৪
২টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে?
উত্তর
১টি
সমাধান
যেহেতু একটি সরলরেখায় শুধু দুটি বিন্দু থাকে তাই দুটি বিন্দু দিয়ে কেবল একটি সরলরেখাই অংকন সম্ভব।
২০৫৭৫
৫/৭ ভগ্নাংশের হর কত?
উত্তর
7
সমাধান
কোন ভগ্নাংশের উপরের অংশকে লব এবং নিচের অংশকে হর বলে।
৫/৭ এই ভগ্নাংশের ৫ হচ্ছে লব এবং ৭ হচ্ছে হর।
২০৫৭৬
২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
উত্তর
প্রচুরক নেই
সমাধান
পরিসংখ্যানে - প্রচুরক হলো এমন একটি মান, যা উপাত্ত বা সম্ভাবনা বিন্যাস - এ সর্বোচ্চবার ঘটে, বা উপাত্তে সর্বাধিকবার যে মানটি পাওয়া যায় ।
প্রশ্নে প্রদত্ত, ২, ৭, ৫, ৪, ৬ ও ১০ - সংখ্যাগুলোতে প্রত্যেকটি সংখ্যাই একবার করে আছে ।
যার ফলে, এখানে কোন প্রচুরক নেই ।
২০৫৭৭
কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর
7
সমাধান
মৌলিক সংখ্যা সেগুলো যেগুলো ১ এবং শুধু সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাই ১, ৬, ৭ এর মধ্যে ৭ হলো মৌলিক সংখ্যা। ১ কখনই মৌলিক সংখ্যা ধরা হয় না।
২০৫৭৮
কোনটি মিশ্র ভগ্নাংশ?
উত্তর
কোনটিই নয়
সমাধান
যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে তাই হলো মিশ্র ভগ্নাংশ কারণ , ৭ এর সাথে যুক্ত আছে।
২০৫৭৯
১ মিলিয়ন = কত লক্ষ?
উত্তর
১০ লক্ষ
সমাধান
১০০ হাজার = ১ লক্ষ
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১০০ লক্ষ
২০৫৮০
ত্রিভুজের একটি কোন সমকোণ হলে অপর দুটি কি?
উত্তর
সূক্ষ্মকোণ
সমাধান
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° । সুতরাং, ত্রিভুজের একটি কোণ ৯০° হলে অপর কোণদ্বয়ের সমষ্টি ৯০° হতে হবে। অর্থাৎ, উভয় কোণই ৯০° এর চেয়ে ছোট বা সূক্ষ্মকোণ হবে।