২০৫৮১
১ সমকোণ =কত ডিগ্রী?
উত্তর
90
সমাধান
১ সমকোন = ৯০ ডিগ্রী
ত্রিভূজের তিন কোনের সমষ্টি = ১৮০ ডিগ্রি
২০৫৮২
1+2+3+4+------+20= কত?
উত্তর
210
সমাধান
n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1) / 2
So, 1 + 2 + 3 + 4 + ...... + 20 = [20(20 + 1)]/2
= (20*21)/2
= 210
Ans: 210
২০৫৮৩
একটি ইটের কয়টি তল আছে?
উত্তর
৬টি
সমাধান
যে সকল বস্তুর নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাদের কে আয়তাকার ঘনবস্তু বলে। প্রতিটি আয়তাকার ঘনবস্তুর ৬ টি করে তল থাকে।
ইট একটি আয়তাকার ঘনবস্তু।
সুতরাং ইটের ৬ টি তল থাকবে।
২০৫৮৫
ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
উত্তর
১৮০ডিগ্রী
সমাধান
যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা ১৮০°।
২০৫৮৬
এক বিলিয়ন সমান কত কোটি?
উত্তর
১০ কোটি
সমাধান
১ বিলিয়ন = ১০০ কোটি
১০ বিলিয়ন = ১,০০০ কোটি
১০০ বিলিয়ন = ১০,০০০ কোটি
২০৫৮৭
বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি ---
উত্তর
জ্যা
সমাধান
জ্যা : বৃত্তচাপের শেষ প্রান্তের দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।
বৃত্তচাপ : জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বলে।
ব্যাসার্ধ : বৃত্তের ব্যাসের অর্ধাংশকে ব্যাসার্ধ বলে।
ব্যাস : বৃত্তের কেন্দ্রগামী জ্যা বৃত্তের ব্যাস।
২০৫৮৮
ত্রিভুজের যে কোন দু'টি মাধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি --
উত্তর
সমদ্বিবাহু ত্রিভুজ
সমাধান
সমদ্বিবাহু ত্রিভুজ: - যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের যে কোন দু'টি মাধ্যমা পরস্পর সমান
সমবাহু ত্রিভুজ. যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি মাধ্যমা পরস্পর সমান
বিষমবাহু ত্রিভুজ - যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে ।
সমকোণী ত্রিভুজ (ইংরেজি: Right Triangle) বলতে এমন একটি ত্রিভুজকে বোঝায় যার যেকোনো একটি কোণ সমকোণ বা ৯০°।
২০৫৮৯
২৪ কে ৭ঃ ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে ----
উত্তর
28
সমাধান
ধরি, নতুন সংখ্যাটি = x
শর্তমতে,
x⦂ ২৪ = ৭⦂ ৬
বা, x/২৪ = ৭/৬
বা x = (৭×২৪)/৬
বা x = ২৮
∴ নতুন সংখ্যাটি ২৮
২০৫৯০
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
উত্তর
6
সমাধান
অন্তকোন এর পরিমাণ দেওয়া থাকলে,
বাহুর সংখ্যা = ৩৬০ ÷ ( ১৮০ - অন্তকোনের পরিমাণ) = ৩৬০ ÷ ( ১৮০ - ১২০)
= ৩৬০ ÷ ৬০
= ৬
বাহুর সংখ্যা ৬ টি