২০৬১১
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
উত্তর
৫ঃ ১
সমাধান
ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।
এখানে, লাভ = (১৪৪ - ১২০) টাকা = ২৪ টাকা
∴ ক্রয়মূল্য ও লাভের অনুপাত = ১২০ঃ২৪ = ৫ঃ১
২০৬১২
৬৩ কে ৮ঃ ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে ---
উত্তর
56
সমাধান
ধরি, হ্রাসকৃত সংখ্যাটি = x
শর্তমতে,
x⦂ ৬৩ = ৮⦂ ৯
বা, x/৬৩ = ৮/৯
বা x = ৫৬
∴ নতুন সংখ্যাটি ৫৬
২০৬১৩
সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ হবে ---
উত্তর
৭২ ডিগ্রী
সমাধান
বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি ৩৬০° ।
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ সমান।
সুতরাং, সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণ = ৩৬০°/৫ = ৭২°
২০৬১৪
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
উত্তর
৫/৯
সমাধান
প্রদত্ত ভগ্নাংশ গুলো হলোঃ ২/৩, ৩/৪, ৫/৯, ৭/১২
প্রদত্ত ভগ্নাংশ গুলোর হর গুলোর ল.সা.গু = ৩৬
সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই,
২/৩ = (২*১২)/(৩*১২) = ২৪/৩৬
৩/৪ = (৩*৯)/(৪*৯) = ২৭/৩৬
৫/৯ = (৫*৪)/(৯*৪) = ২০/৩৬
৭/১২ = (৭*৩)/(১২*৩) = ২১/৩০
সুতরাং সবচেয়ে ক্ষুদ্র ভগ্নাংশ টি হলো ২০/৩৬ বা, ৫/৯
উত্তরঃ ৫/৯
২০৬১৫
৫০০ টাকা বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?
উত্তর
৪০০ টাকা
সমাধান
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মুল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫০০ টাকা হলে ক্রয়মুল্য = ১০০ x ৫০০ / ১২৫ = ৪০০ টাকা।
২০৬১৬
৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা?
উত্তর
৫ বছর
সমাধান
I = pnr
= >120 = 400×n×6/100
= >120/24 = n
. :n = 5
২০৬১৭
দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং ল সা গু 4 হলে, তাদের গ.সা.গু কত?
উত্তর
24
সমাধান
এখানে প্রশ্নের ভুল আছে গরিষ্ঠ এর সাধারণ গুননীয়ক 4 হলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক 24 হবে
২০৬১৮
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর
24 বর্গসেমি
সমাধান
ধরি, বাহুত্রয় a = ৬, b = ৮ ও c = ১০ এবং অর্ধপরিসীমা s = (a + b + c)/2 = (৬ + ৮ + ১০)/২ = ১২
ক্ষেত্রফল = {s(s - a)(s - b)(s - c)}১/২ = {১২(১২ - ৬)(১২ - ৮)(১২ - ১০)}১/২ (১২ x ৬ x ৪ x ২)১/২ = ২৪
২০৬১৯
এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
উত্তর
৮১,০০০ টাকা
সমাধান
মোট শেয়ার সংখ্যা = ৯০০০০০/১০০ = ৯০০০
মোট লাভ = ৯ x ৯০০০ = ৮১০০০
২০৬২০
ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় ---
উত্তর
সূক্ষ্মকোণ
সমাধান
ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সুক্ষকোণ ।ABC ত্রিভুজের বৃহত্তম বাহু BC . যার সংলগ্ন কোণদ্বয়য় B ও C সুক্ষকোণ