২০৬৬১
রতন ১৬০০০ মিটার দৌড়ালে সে কত কিমি পথ পাড়ি দিয়েছে?
উত্তর
16
সমাধান
আমরা জানি, ১০০০ মিটার = ১ কিমি
সুতরাং, ১৬০০০ মিটার = (১৬০০০/১০০) কিমি
= ১৬ কিমি
রতন ১৬ কিমি পথ পাড়ি দিয়েছে।
২০৬৬২
আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?
উত্তর
51
সমাধান
৩৬ + (৩*৫)
= ৩৬ + ১৫
= ৫১
২০৬৬৩
৩ঃ ৫ কে শতকরায় প্রকাশ কত হয়?
উত্তর
60%
সমাধান
৩ঃ ৫ কে শতকরায় প্রকাশ করলে হয় = (৩* ১০০)/৫
= ৩০০/৫
= ৬০
উত্তরঃ ৬০%
২০৬৬৪
একটি কলমের ক্রয়মূল্য ১০ টাকা, ২০% লাভে এর বিক্রয়মূল্য কত হবে?
উত্তর
১২ টাকা
সমাধান
২০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
সুতরাং, কলমের ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০*১০)/১০০ = ১২ টাকা
উত্তরঃ ১২ টাকা
২০৬৬৫
একটি ত্রিভুজের ভূমি ১২ সেন্টিমিটার, উচ্চতা ৪ সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
উত্তর
24
সমাধান
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১/২) × ১২ × ৪
= ৬ × ৪
= ২৪ বর্গ সেন্টিমিটার
২০৬৬৬
কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে?
উত্তর
4
সমাধান
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, (4x + 1) - 3x = 5
= > 4x - 3x = 5 - 1
∴x = 4
২০৬৬৭
মিতা একটি কাজ ১৫ মিনিটে করতে পারে, তার ছোট ভাইয়ের ঐ কাজটি করতে সময় লাগে দ্বিগুণ। দুজন মিলে কাজটি করলে কত মিনিটে কাজটি শেষ করতে পারবে?
উত্তর
10
সমাধান
মিতা একটি কাজ ১৫ মিনিটে করতে পারে
সুতরাং, মিতা ১ মিনিটে করতে পারে ১/১৫ অংশ
তার ছোট ভাইয়ের ঐ কাজটি করতে সময় লাগে দ্বিগুণ
তার ছোট ভাইয়ের ঐ কাজটি করতে (১৫*২) = ৩০ মিনিট সময় লাগে
'' '' ১ মিনিটে করতে পারে ১/৩০ অংশ
তারা দুজন একসাথে ১ মিনিটে করে (১/১৫ + ১/৩০) = ৩/৩০ অংশ = ১/১০ অংশ
সুতরাং, তারা দুজন একসাথে ১/১০ অংশ করে ১ মিনিটে
'' '' '' সম্পূর্ণ কাজ করে ১০ মিনিটে
উত্তরঃ ১০ মিনিট
২০৬৬৮
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত?
উত্তর
৬০ ডিগ্রী
সমাধান
যে ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
অন্যভাবে বলা যায়, ত্রিভুজের কোণগুলোর পরিমাপ পরস্পর সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ৬০০ তাকে সমবাহু ত্রিভুজ বলে।
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০০ এবং প্রত্যেকটি কোণের মান সমান, তাই এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ৬০০। এটি তিন বাহুবিশিষ্ট একটি সুষম বহুভুজ। সুতরাং, এটি একটি সুষম ত্রিভুজ।
২০৬৬৯
৪% লবণ রয়েছে এমন ৬ লিটার সমুদ্রজল থেকে ১ লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্তক কত শতাংশ হবে?
উত্তর
4.8
সমাধান
৬ এর ৪% = ০.২৪
বাষ্পীভবনের পর পানির পরিমাণ ৫ লিটার ও লবণের পরিমাণ অভিন্ন।
৫ এর x% = ০.২৪
বা, ৫ এর x/১০০ = ০.২৪ বা, x = ৪.৮
২০৬৭০
যদি 8x+4= 64 হয়, তাহলে 2x + 1 =
উত্তর
16
সমাধান
দেওয়া আছে,
8x + 4 = 64
বা, 4(2x + 1) = 64
বা, 2x + 1 = 64/4 = 16
ans: 16