২০৬৮১
১২ হতে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর
৬টি
সমাধান
১২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা ৬ টি। সেগুলো হলো: ১৩,১৭,১৯,২৩,২৯ এবং ৩১ .
২০৬৮২
বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?
উত্তর
৪৫০ টাকা
সমাধান
আমরা জানি, সুদ = আসল×সময়×হার
= ১০০০০×(৯/১২)×(৬/১০০)
= ৪৫০
২০৬৮৩
১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?
উত্তর
2.20
সমাধান
কিলোগ্রাম আন্তর্জাতিক (SI) পদ্ধতিতে ভরের প্রাথমিক একক.
এক কিলোগ্রাম সমান দুই দশমিক দুই পাউন্ড l
১ কিলোগ্রাম = ২.২০৪৫৮ পাউন্ড ।
২০৬৮৪
-১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে?
উত্তর
-1
সমাধান
ধরি, - ১ থেকে 'ক' বিয়োগ করলে বিয়োগফল ০ হবে।
প্রশ্নমতে, - ১ - ক = ০
বা, ক = - ১
সুতরাং, - ১ থেকে - ১ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে
২০৬৮৫
কোন সংখ্যার ৫% হয় ২৫?
উত্তর
500
সমাধান
ধরি, 'ক' এর ৫% = ২৫
বা, (ক * ৫)/১০০ = ২৫
বা, ক = (২৫*১০০)/৫ = ৫০০
উত্তরঃ ৫০০
২০৬৮৬
একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
উত্তর
96
সমাধান
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ক/৪ - ৪ = ২০
বা, ক/৪ = ২৪
বা, ক = ৯৬
উত্তরঃ ৯৬
২০৬৮৭
একটি দ্রব্য ৯২ টাকায় বিক্রি করায় বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর
৮০ টাকা
সমাধান
১৫% লাভে, ক্রয়মূল্য ১০০টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
'' ৯২ টাকা '' '' (১০০*৯২)/১১৫ = ৮০ টাকা
উত্তরঃ ৮০ টাকা
২০৬৮৮
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বড়?
উত্তর
১৩/১৫
সমাধান
এখানে,
১/২ = ০.৫
১৩/১৫ = ০.৮৬৭
৪/৫ = ০.৮
২৩/৩০ = ০.৭৬৭
সুতরাং, ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়
২০৬৮৯
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় এবং স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চারগুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১২ বছর। ঐ ব্যক্তির বর্তমান বয়স কত বছর?
উত্তর
35
সমাধান
ছেলের বর্তমান বয়স = (১২ - ৪) = ৮ বছর
স্ত্রীর বর্তমান বয়স = (৮×৪) = ৩২ বছর
ব্যক্তির বর্তমান বয়স = (৩২ + ৩) = ৩৫ বছর
২০৬৯০
'সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের আয়তন অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির আয়তনের সমান' -এর সূত্রের উদ্ভাবক কে?
উত্তর
পিথাগোরাস
সমাধান
খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য নিরূপণ করেন -
সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের আয়তন অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির আয়তনের সমান।
সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিসরীয় ও ব্যবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্যের ব্যবহার ছিল।