২১০৩১
যদি x সংখ্যক সংখ্যার গড় a এবং y সংখ্যক সংখ্যার গড় b হয়, তবে (x+y) সংখ্যক সংখ্যার গড় কত?
উত্তর
(ax+by)/(x+y)
সমাধান
x সংখ্যক সংখ্যার গড় aসুতরাং x সংখ্যক সংখ্যার সমষ্টি = axy সংখ্যক সংখ্যার গড় bসুতরাং x সংখ্যক সংখ্যার সমষ্টি = byসুতরাং (x + y) সংখ্যার গড় =
২১০৩২
২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
উত্তর
বৃহস্পতিবার
সমাধান
২৮ আগস্ট থেকে ১ অক্টোবর = ৩৫ দিন = ৫ সপ্তাহ।
সপ্তাহের শুরুর দিন শুক্রবার হলে শেষদিন বৃহস্পতিবার।
তাই, ২৮ আগস্ট (১ম দিন) শুক্রবার হলে ১ অক্টোবর (৩৫ তম দিন) বৃহস্পতিবার ছিলো।
২১০৩৪
সিরিজের পরের সংখ্যাটি কত হবে? ২, ৫, ১১, ২৩, --
উত্তর
47
সমাধান
প্রদত্ত সিরিজ ২,৫,১১,২৩……… থেকেআমরা পাই, ১ম পদ = ২ ২য় " = ২ + ৩ = ৫ ৩য় " = ৫ + ৬ = ১১ ৪র্থ " = ১১ + ১২ = ২৩ ৫ম " = ২৩ + ২৪ = ৪৭
২১০৩৫
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও ১০% হ্রাস করা হলো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
উত্তর
৮% বৃদ্ধি
সমাধান
ধরি, পূর্ব দৈর্ঘ্য = ১০০ একক ও পূর্ব প্রস্ত = ১০০ একক
ক্ষেত্রফল = ( ১০০×১০) বর্গ একক = ১০, ০০০ বর্গ একক
আবার, ২০% বৃদ্ধিতে, দৈর্ঘ্য = ( ১০০ + ২০) = ১২০ একক
১০% হ্রাসে প্রস্ত = ( ১০০ - ১০) = ৯০ একক
ক্ষেত্রফল = ( ১২০ × ৯০) বর্গ একক = ১০, ৮০০ বর্গ একক
ক্ষেত্রফল পরিবর্তন = ( ১০, ৮০০ - ১০, ০০০) বর্গ একক = ৮০০ বর্গ একক
১০, ০০০ বর্গ এককে বৃদ্ধি হয় = ৮০০ বর্গ একক
১০০ বর্গ একক বৃদ্ধি হয় = (৮০০×১০০)/১০, ০০০ = ৮ বর্গ একক
২১০৩৭
কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩সেমি দূরবর্তী জ্যার দৈর্ঘ্য হবে-
উত্তর
৮সেমি
২১০৩৯
১ ইঞ্চিতে কত সেন্টমিটার?
উত্তর
২.৫৪ সেন্টিমিটার
সমাধান
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
২১০৪০
একটি বড় বাক্সের মধ্যে ৫টি বাক্স আছে ও তার প্রত্যেকটির মধ্যে ৫টি করে ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কত?
উত্তর
৩১টি