T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২১২১১

আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৯৫টাকা
সমাধান
১০০ টাকায় সুদ ৬.৫ টাকা ৯০০০ টাকায় সুদ ( ৬.৫ ×৯০০০)/১০০ টাকা = ৫৮৫ টাকা আবার, ১০০ টাকায় সুদ ১২ টাকা ৯০০০ টাকায় সুদ (১২ ×৯০০০) / ১০০ টাকা = ১০৮০ টাকা সুদ বেশি পাবে = ( ১০৮০ - ৫৮৫) = ৪৯৫ টাকা
২১২১২

এক বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার হলে ৪৫০ লিটারে কত বালতি পানি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩০০ বালতি
সমাধান
একটি বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার ৪৫০ লিটারে পানি হবে = ৪৫০/ ১.৫ = ৩০০ বালতি উত্তরঃ ৩০০ বালতি
২১২১৩

কোনো বিমান আক্রমণের সময় এক শহরের চারটি স্থান থেকে যথাক্রমে ১, ১ ১/৪, ১ ১/২ এবং ১ ৩/৪ মিনিট অন্তত সাইরেন বাজতে লাগলো। একবার একত্রে বাজবার কতক্ষণ পর সাইরেনগুলো আবার একত্রে বাজবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ ঘ. ৪৫ মি.
সমাধান
১ মিনিট = ৬০ সেকেন্ড ১ ১/৪ মিনিট = ৭৫ সেকেন্ড ১ ১/২ মিনিট = ৯০ সেকেন্ড ১ ৩/৪ মিনিট = ১০৫ সেকেন্ড ৬০, ৭৫, ৯০ ও ১০৫ এর ল.সা.গু. ৬৩০০। সুতরাং, সাইরেনগুলো ৬৩০০ সেকেন্ড = ১০৫ মিনিট = ১ ঘণ্টা ৪৫ মিনিট পর পুনরায় একত্রে বাজবে।
২১২১৪

চা পাতার উপর কর ১০% কমালে ২৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৫০কেজি চা পাতার কর বেশি দেয়া যায়। চা পাতার কর কত টাকা কমছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৫০টাকা
সমাধান
১০০ টাকায় কমে ১০ টাকা ২৫০০ টাকায় কমে = ( ১০×২৫০০)/১০০ টাকা = ২৫০ টাকা
২১২১৫

ক একটি জিনিস খ -এর নিকট ২০% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ -এর নিকট ক -এর ক্রয় মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
17%
সমাধান
ধরি, ক এর ক্রয়মূল্য ১০০ টাকা তাহলে, ২০% লাভে ক এর বিক্রয়মূল্য = খ এর ক্রয়মূল্য = ১২০ টাকা আবার, খ এর বিক্রয়মূল্য ক এর ক্রয়মূল্যের সমান অর্থাৎ ১০০ টাকা সুতরাং, খ এর ক্ষতি = {(১২০ - ১০০)/১২০} x ১০০ = ১৬(৪/৬)% = ১৬(২/৩)%
২১২১৬

হেলালের মাসিক আয় ৪২০০টাকা এবং ব্যয় ২৯৪০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
70%
সমাধান
হেলালের মাসিক আয় ৪,২০০ টাকা ব্যয় ২,৯৪০ টাকা তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা = (২৯৪০×১০০) / ৪২০০ = ৭০টাকা
২১২১৭

দুুই মিটার দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই টুকরা করা হলো , যা দিয়ে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্ত এমনভাবে বানানো যায় যে, বৃত্তটি বর্গক্ষেত্রটির চারটি কোণা দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাসার্ধ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৬.৭৫ সে. মি.
সমাধান
ধরি, বৃত্ত গঠনকারী খণ্ডটি a মিটার এবং বর্গ গঠনকারী খণ্ডটি (২ - a) মিটার। বৃত্তের ব্যাসার্ধ R হলে পরিধি, ২πR = a অর্থাৎ, বৃত্তের ব্যাস, ২R = a/π বর্গের পরিসীমা (২ - a) হলে একবাহুর দৈর্ঘ্য = (২ - a)/৪ সুতরাং, বর্গের কর্ণ = (√২){(২ - a)/৪} = (২ - a)/২√২ [বর্গের একবাহু a হলে কর্ণ = (√২)a] বৃত্তটি বর্গক্ষেত্রটির চারটি কোণা দিয়ে অতিক্রম করায় বৃত্তের ব্যাস বর্গের কর্ণের সমান হবে। অর্থাৎ, a/π = (২ - a)/২√২ বা, ২√২ x a/π = (২ - a) বা, ২ x ১.৪১৪২ x a / ৩.১৪১৬ = ২ - a বা, ০.৯a = ২ - a বা, ০.৯a + a = ২ বা, a = ১.০৫ মিটার সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ R = a/২π = ১.০৫/(২x৩.১৪১৬) = ০.১৬৭৫ মিটার = ১৬.৭৫ সে.মি.
২১২১৮

কলার দাম ১৬.৬৭% কমে যাওয়ায় ৭৫ টাকায় আগের চেয়ে ৫টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩০টাকা
সমাধান
১০০ টাকায় কমে ১৬.৬৭ টাকা ৭৫ টাকায় কমে ( ১৬.৬৭×৭৫) /১০০ = ১২.৫ টাকা ৫ টি কলার মূল্য ১২.৫ টাকা ১২ টি কলার মূল্য = (১২.৫×১২)/৫ = ৩০ টাকা
২১২১৯

ক একটি কাজ ১২ দিনে এবং খ ২৪ দিনে করতে পারে। তার একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়। বাকি কাজ খ ৩ দিনে শেষ করে। মোট কতদিনে কাজটি সম্পূর্ণ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০ দিন
সমাধান
'ক' ১ দিনে করে কাজটির ১/১২ অংশ 'খ' ১ দিনে করে কাজটির ১/২৪ অংশ ৩ দিনে করে কাজটির ৩/২৪ অংশ বা ১/৮ অংশ 'ক' ও ' খ' একত্রে ১ দিনে করে কাজটির ( ১/১২ + ১/২৪) অংশ বা ১/৮ অংশ 'খ' শেষ তিন দিন কাজ করে ১/৮ অংশ ; ক ও খ একত্রে কাজ করে ( ১ - ১/৮) অংশ বা ৭/৮ অংশ 'ক' ও 'খ' কাজটির ১/৮ অংশ করে ১ দিনে ১ অংশ করে ৮ দিনে ৭/৮ অংশ করে = ৮ × ৭ /৮ দিনে = ৭ দিনে মোট সময় লাগে ( ৭ + ৩) = ১০ দিন।
২১২২০

যদি y = 3x/6x হয় , তবে x - এর কোন মানের জন্য y ধনাত্মক হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
x>2 or x < 0
সমাধান
Famous অর্থ বিখ্যাত। সুতরাং এর বিপরীত শব্দ হবে Obscure; যার অর্থ অন্ধকার, অজ্ঞাত, দুর্বোধ্য, অস্পষ্ট, অখ্যাত, নগণ্য।