T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২১২৩১

পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ ৪। পুত্রের বয়স ১৬ বছর হলে পিতার বয়স কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৪ বছর
সমাধান
পুত্রের বয়স = ৪ক বছর। প্রশ্নমতে, ৪ক = ১৬ ক = ৪, পিতার বয়স = ১১ক বছর = (১১×৪) বছর = ৪৪ বছর।
২১২৩২

একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B -তে পৌঁছায়। দুটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
78
সমাধান
দেওয়া আছে, একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B - তে পৌঁছায় । দুটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল। ৪৬ মিনিটে = ৪৬/৬০ ঘন্টা = ২৩/৩০ ঘন্টা ২৩/৩০ ঘন্টায় ট্রেনটি যায় ৫৯.৮ মাইল ১ '' '' '' (৫৯.৮ * ৩০)/২৩ = ৭৮ মাইল সুতরাং ট্রেনটির ঘন্টায় গতিবেগ ৭৮ মাইল ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ ৫৯.৮/মাইল
২১২৩৩

কোন বৃহত্তর সংখ্যা দ্বারা ২৭, ৪০, ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকেবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
12
সমাধান
যেহেতু ২৭, ৪০ ও ৬৫ কে নির্ণেয় সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ভাগশেষ থাকে । কাজেই নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) বা ২৪ (৪০ - ৪) বা ৩৬ এবং (৬৫ - ৫) বা ৬০ এর গ. সা. গু এখন, ২৪ = ২×২×২×৩ ৩৬ = ২×২×৩×৩ ৬০ = ২×২×৩×৫ :. ২৪, ৩৬, ও ৬০ এর সাধারণ মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ৩ :.২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু = ২×২×৩ = ১২ :. নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।
২১২৩৪

পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় , তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯৭৬ বর্গমিটার
সমাধান
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ৭০ x ৬০ = ৪২০০ বর্গ মি. পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = ৭০ - ২x৪ = ৬২ মি. পাড় বাদে পুকুরের প্রস্থ = ৬০ - ২x৪ = ৫২ মি. পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল = ৬২x৫২ = ৩২২৪ বর্গ মি. সুতরাং, পাড়ের ক্ষেত্রফল = ৪২০০ - ৩২২৪ = ৯৭৬ বর্গ মি.
২১২৩৫

৬ ফুট দীর্ঘ একটি বাশেঁর ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমরে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
96
সমাধান
৪ ফুট ছায়া হয় = ৬ ফুট উচ্চতায় ১ ফুট ছায়া হয় = ৬/৪ ফুট উচ্চতায় সুতরাং ৬৪ ফুট ছায়া হয় = ৬৪×৬/৪ বা, ৯৬ ফুট উচ্চতায়।
২১২৩৬

৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ টাকা
২১২৩৭

দুটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট ১৮ মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮ মিনিট পরে
সমাধান
২য় নল দ্বারা, ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/৩০ অংশ ১৮ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১৮/৩০ অংশ বা ৩/৫ অংশ ১ম নল দ্বারা, পূর্ণ হয় চৌবাচ্চাটির ( ১ - ৩/৫) অংশ বা ২/৫ অংশ ১ম নল দ্বারা, সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় ২০ মিনিটে ২/৫ অংশ চৌবাচ্চা পূর্ণ হয় = ( ২ × ২০) /৫ মিনিটে = ৮ মিনিটে অতএব, প্রথম নলটি ৮ মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়।
২১২৩৮

৩০০ কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করলে হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮৬ মাইল
সমাধান
৩০০ কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করলে হয় - আমরা জানি, ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার তাহলে, ১ কিলোমিটার = ১/১.৬০৯ মাইল সুতরাং, ৩০০কিলোমিটার = ৩০০/১.৬০৯ মাইল = ১৮৬ মাইল (প্রায়)
২১২৩৯

১, ৫, ৯,............, ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
41
২১২৪০

a=15 & b= 6 হলে 9a2 -48ab + 64b2-এর মান নির্ণয় করুন।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
9
সমাধান
9a2 - 48ab + 64b2 = (3a)2 - 3 x 3a x 8b + (8b)2 = (3a - 8b)2 = (3 x 15 - 8 x 6)2 = ( - 3)2 = 9