২১২৪১
সূক্ষ্ম সময় মাপার যন্ত্রকে বলা হয়-
উত্তর
ক্রনোমিটার
সমাধান
ক্রনোমিটার - সূক্ষ্ম সময় মাপার যন্ত্র
হাইগ্রোমিটার - বাতাসের আর্দ্রতামাপক যন্ত্র
ব্যারোমিটার - বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র
গ্যালভানোমিটার - বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করার যন্ত্র
২১২৪৩
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে -আসলে তিনগুণ হবে?
উত্তর
২৫ টাকা
সমাধান
let the principle be xamount = 3xSI = 3x - x = 2xtime = 8yrsSI = PRT/1002x = x*R*8/100 = 25%the rate of interest is 25%
২১২৪৪
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রে প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?
উত্তর
21%
সমাধান
বর্গক্ষেত্রের ফেত্রফল = ১০০ বর্গমিটার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = ১০০ মিটার = ১০ মিটার প্রতিটি বাহুর বর্ধিত দৈর্ঘ্য = (১০ + ১০ এর ১০%) মিটার = ১১ মিটার। ∴ বর্গক্ষেত্রের পরিবর্তিত ক্ষেত্রফল = ১১২ বর্গ মিটার = ১২১ বর্গমিটার ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধির হার (১২১ - ১০০)% = ২১%
২১২৪৫
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর -
উত্তর
অর্ধেক
সমাধান
ত্রিভূজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।এটি একটি উপপাদ্য। এখানে, AB এর মধ্যবিন্দু D, AC এর মধ্যবিন্দু E এবং DE = ½ BCসূত্রঃ উপপাদ্য ১৫ ।। অধ্যায় ৬ ।। শ্রেণি : নবম-দশম (পুরাতন বই)
২১২৪৬
একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধি হার ৫%। মহল্লার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল?
উত্তর
২১০০ জন
২১২৪৭
x/3 - x/4 = x+1/6 সমীকরণের সমাধান কত?
উত্তর
x=-2
সমাধান
x/3 - x/4 = x + 1/6
4x - 3x /12 = x + 1 /6
x/12 = x + 1 /6
12x + 12 = 6x [ আড়গুণ করে ]
12x - 6x = - 12
6x = - 12
x = - 12/6
x = - 2
২১২৪৮
প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
উত্তর
৩০ টাকা
২১২৪৯
যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান , তাকে বলে-
উত্তর
সমদ্বিবাহু ত্রিভুজ
সমাধান
যে ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান বলে এর কোণ তিনটিও সমান।
যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার বলা যায়, যে ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর তিনটি বাহুই অসমান বলে তিনটে কোণই অসমান। অর্থাৎ এর তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম।
২১২৫০
যদি দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় হবে ত্রিভুজ দুটি ----- হবে।
উত্তর
সর্বসম
সমাধান
যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। যদি একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সদৃশ হয়। দুইটি ত্রিভুজ কখনোই সমানুপাতিক বা সমরেখ হয় না।