২১২৮১
An accurate clock shows 8o'clock in the morining. Through how may degrees will the hour hand rotate when the clock shows 2 o'clock in the afternoon?
উত্তর
150
২১২৮২
কবির ৩০০ টি কলা কিনলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্র্যমূল্যের উপর শতকরা কত লাভ করলো?
উত্তর
80%
সমাধান
৩০০ টি কলার ক্রয়মূল্য ৭৫০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য ৭৫০/৩০০ = ৫/২ টাকা
আবার, ৩০০ টি কলার বিক্রয়মূল্য ১৩৫০ টাকা
১টি " " = ১৩৫০/৩০০ টাকা = ৯/২ টাকা
সুতারং, লাভ = ( ৯/২ - ৫/২) টাকা = ২ টাকা
৫/২ টাকায় লাভ হয় ২ টাকা
১ টাকায় লাভ হয় = ২×২/৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = ২×২/৫×১০০ টাকা = ৮০ টাকা
সুতরাং সে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ করলো।
২১২৮৩
খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। খালেকের বাবা তার থেকে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
উত্তর
৬৬বছর
সমাধান
খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর।
যেহেতু খালেকের বাবা তার চেয়ে ২৮ বছরের বড়
খালেকের বয়স = ( ৪০ - ২৮) বছর = ১২ বছর
১৩ বছর পর পিতার বয়স = ২৮ + ১৩ = ৪১ বছর
১৩ বছর পর খালেকের বয়স = ( ১২ + ১৩) = ২৫ বছর
সুতরাং, ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি = ( ৪১ + ২৫) বছর = ৬৬ বছর।
২১২৮৪
যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
উত্তর
৪ জন
২১২৮৫
জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
উত্তর
৩১২৫ টাকা
সমাধান
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫×২৫০০)/১০০ টাকা = ৩১২৫ টাকা
২১২৮৬
দুইটি সংখ্যার গ.সা.গু ৪ এবং ল.সা.গু ৬০। একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর
12
সমাধান
একটি সংখ্য × অপর সংখ্যা = ল, সা, গু× গ, সা, গু
২০ × অপর সংখ্য = ৬০ × ৪
অপর সংখ্যা = ( ৬০×৪)/ ২০ = ১২
২১২৮৭
একটি স্কুলে ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিলো। ঐদিন শ্তকরা কতজন ছাত্র উপস্থিত ছিলো?
উত্তর
90%
সমাধান
৫০০ জন এর ২০% = (৫০০×২০)/১০০ জন = ১০০ জন
অর্থাৎ ছাত্রী ১০০ জন
ছাত্র ( ৫০০ - ১০০) = ৪০০ জন
বুধবার ছাত্র উপস্থিত ছিলো ( ৪০০ - ৪০) = ৩৬০ জন
এখন, ৩৬০ জন ৪০০ জন এর ৩৬০/৪০০
শতকরা উপস্থিত ছিলো ( ৩৬০/৪০০×১০০)% = ৩৬০/৪% = ৯০ %
২১২৮৮
২১০০০ টাকা ৩জন বিনিয়োগকারীর মধ্যে ১ঃ২ঃ৪ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রত্তর অংশের পার্থক্য কত হবে?
উত্তর
৯০০০টাকা
সমাধান
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৪ = ৭
ক্ষুদ্রতম অংশ = ( ২১, ০০০ এর /৭) টাকা = ৩, ০০০ টাকা
এবং, বৃহত্তম অংশ = (২১, ০০০ এর ৪/৭) টাকা = ১২, ০০০ টাকা
বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য = ( ১২০০০ - ৩০০০) টাকা = ৯, ০০০ টাকা
২১২৮৯
সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেলো। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?
উত্তর
১৩৩২০ টাকা
সমাধান
১২, ০০০ টাকা এর ১১%
= ১২, ০০০ × ১১/১০০ = ১৩২০
তাহলে বছরের শুরুতে বেতন পাবে (১২, ০০০ + ১৩২০) = ১৩৩২০ টাকা