T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২১২৯১

ABC ত্রিভুজের AB=AC এবং কোণBAC=80ডিগ্রী কোণABC?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
50
সমাধান
এখানে, AB = AC অর্থাৎ ÐABC = ÐACB ÐABC + ÐACB + ÐBAC = ১৮০° বা, ÐABC + ÐABC = ১৮০ - ÐBAC বা, ২ÐABC = ১৮০ - ৮০ বা, ÐABC = ১০০/২ = ৫০°
২১২৯২

০, ১, ৪, ৬, ৯ এই সংখ্যাগুলো কে এক বা একাধিকবার ব্যবহার করে পাঁচ অংকের ক্ষুদ্রত্তম সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
10469
সমাধান
০<১ ; কিন্তু শূন্য (০) সংখ্যার বামে, সুতরাং তা অর্থবহ হয় না। এক্ষেত্রে সংখ্যাটি ৪ অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। তাই শূন্যকে ১ এর পরে বসাতে হয়। অর্থাৎ সংখ্যাটি ১০৪৬৯। আর একাধিকবার অঙ্কগুলো ব্যবহার করলে সংখ্যা বড় হবে। ছোট নয়
২১২৯৩

৫ টন খাবারের ১২০টি হাতির ৫৫ দিন চলে। ১৫০টি হাতির ঐ খাবারে কত দিন চলবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৪ দিন
সমাধান
৫ টন খাবারে ১২০ টি হাতির চলে ৫৫ দিন ৫ টন খাবারে ১ টি হাতির চলে ১২০×৫৫ দিন ৫ টন খাবারে ১৫০ টি হাতির চলে ( ১২০×৫৫)/৫০ দিন = ৪৪ দিন
২১২৯৪

বার্ষিক ৭% সরল সুদে ১২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩ বছর
সমাধান
আমরা জানি, সময় = ( ১০০×সুদ)/( আসল× হার) = (১০০×২৫২) / ( ১২০০ ×৭) = ৩ বছর
২১২৯৫

টাকায় এক ডজন কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভে করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬টি
সমাধান
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা ৫০% লাভে বিক্রয়মূল্য = ( ১০০ + ৫০) = ১৫০ টাকা পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে বিক্রয় করতে হবে ১৫০ টাকায় আর, ১ টাকা হলে = ১৫০/ ৭৫ টাকা = ২ টাকায় ২ টাকায় বিক্রি করতে হবে ১২ টি কলা ১ টাকায় বিক্রি করতে হবে ১২/২ টি কলা = ৬ টি কলা।
২১২৯৬

M টাকার M% সরল সুদে ৪ বছরের M টাকা হলে M=?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
25
সমাধান
১০০ টাকায় ১ বছরের সুদ M টাকা ১ টাকায় ১ বছরের সুদ = M /১০০ টাকা M টাকায় ৪ বছরের সুদ = (M×M×৪)/১০০ টাকা = M2/২৫ টাকা প্রশ্নমতে, M2/২৫ = M M = ২৫
২১২৯৭

১২৫ টি কলম ও ১৪৫ টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
5
সমাধান
১২৫ = ৫ x ৫ x ৫ ১৪৫ = ৫ x ২৯ সুতরাং, ১২৫ ও ১৪৫ এর গ.সা.গু. ৫। অর্থাৎ, কলম ও পেন্সিলগুলো ৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
২১২৯৮

১০৫ কেজি ডালের দাম ৩৬৭৬ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২১০০ টাকা
সমাধান
১০৫ কেজি ডালের দাম = ৩, ৬৭৫ টাকা ১ কেজি ডালের দাম = ৩৬৭৫/১০৫ টাকা ৬০ কেজি ডালের দাম = ( ৩৬৭৫×৬০)/১০৫ = ২, ১০০ টাকা
২১২৯৯

১ কি.মি. সমান কত মাইল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
০.৬২ মাইল
সমাধান
1Km = 0.61mile 1mile = 1.61Km
২১৩০০

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২২/৭
সমাধান
আমরা জানি, বৃত্তের পরিধি ২πr (π = পাই, r = ব্যাসার্ধ) এবং বৃত্তের ব্যাস ২r (r = ব্যাসার্ধ)। পরিধি:ব্যাস = ২πr:২r = π:১ = ২২/৭:১ (যেহেতু π এর মান ২২/৭ = ২২/৭ সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭ ।