T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২১৩২১

যদি তেলের দাম ২৫% বেড়ে যায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বাড়বে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
20%
সমাধান
কমাতে হবে, (১০০*২৫)/(১০০+২৫)=২০%
২১৩২২

১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে , ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
44%
সমাধান
প্রতিটির ক্রয়মূল্য = ১০/১২ = ৫/৬ টাকা প্রতিটির বিক্রয়মূল্য = ১২/১০ = ৬/৫ টাকা লাভ = {(৬/৫ - ৫/৬) / (৫/৬)} x ১০০ = ৪৪%
২১৩২৩

বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৪০০০ টাকা
সমাধান
এখানে,মাসিক সুদ = ১০০ টাকা∴ বার্ষিক সুদ = ১০০ X ১২ = ১২০০ টাকাআমরা জানি,I = Pnr∴ P = (১২০০X১০০)/(৫X১) = ২৪০০০ টাকা (উঃ)
২১৩২৪

এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
14320
সমাধান
কন্যা ও দুই পুত্র পায় সম্পত্তির (১ - ১/৮) = ৭/৮ অংশ। কন্যা পায় = ২৫০৬ টাকা প্রত্যেক পুত্র পায় = ২ x ২৫০৬ = ৫০১২ টাকা কন্যা ও দুই পুত্রের মোট টাকা = ২৫০৬ + ২ x ৫০১২ = ১২৫৩০ টাকা এখন, সম্পত্তির ৭/৮ অংশ = ১২৫৩০ টাকা তাহলে সম্পত্তির সম্পূর্ণ অংশ = ১২৫৩০ x ৮ / ৭ =   ১৪৩২০ টাকা
২১৩২৫

দুইটি সংখ্যার যোগফল ১৪৪ এবং তাদের অনুপাত ৬: ২ হলে সংখ্যাদ্বয় কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০৮, ৩৬
সমাধান
১ম সংখ্যা=(১৪৪×৬)/৮ = ১০৮২য় সংখ্যা = (১৪৪×২)/৮ = ৩৬
২১৩২৬

দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ গ.সা.গু. ৪, সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২, ৮
সমাধান
ধরি, সংখ্যাদ্বয় x ও y. সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. x গ.সা.গু = ২৪ x ৪ = ৯৬ অর্থাৎ, xy = ৯৬ আবার, x - y = ৪ এখন, (x + y)২ = (x - y)২ + ৪xy = ৪২ + ৪ x ৯৬ = ৪০০ বা, x + y = ২০ বা, y + ৪ + y = ২০ [x - y = ৪] বা, ২y = ২০ - ৪ বা, y = ১৬/২ = ৮ আবার, x + y = ২০ বা, x = ২০ - y = ২০ - ৮ = ১২
২১৩২৭

একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৪০ মিটার
সমাধান
১ কিলোমিটার = ১০০০ মিটার। ৪৮ কিলোমিটার = ৪৮×১০০০ মিটার = ৪৮০০০ মিটার ৬০×৬০ সেকেন্ডে অতিক্রম করে ৪৮০০০ মিটার ১ " " " ৪৮০০০/(৬০×৬০) মিটার ১ মিনিট /৬০ সেকেন্ড " " " ৪৮০০০×৬০/(৬০×৬০) = ৮০০ মিটার ∴ট্রেনের দৈর্ঘ্য = ৮০০ - ৩৬০ = ৪৪০ মিটার।
২১৩২৮

একটি সমকোণী ত্রিভুজাকৃতি জমির অতিভুজ ১০ মি. এবং এক বাহু ৮ মি.। ঐ জমির ক্ষেত্রফল কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৪ বর্গ মিটার
সমাধান
অপর বাহু = √(১০২ - ৮২) = ৬ সুতরাং, ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) x ৮ x ৬ = ২৪ বর্গ মি.
২১৩২৯

যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
21
সমাধান
ধরি, বর্গক্ষেত্রের বাহু x একক। তাহলে তার ক্ষেত্রফল = x^ 2 বর্গ একক। যদি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে বাহুর দৈর্ঘ্য = x এর 10% + x = (x + x এর 10%) = ( x + x/10) একক। = 11x/10 একক। অতএব, ক্ষেত্রফল = (11x/10 x × 11x/10) বর্গ একক। = 121x^2/100 বর্গ একক। অতএব, বৃদ্দি (121x^2/100 - 100x^2) বর্গ একক।। = 21x^2/100 শতকরা বৃদ্ধি = 21x^2/100 /x^2 × 100%. = 21%. উঃ।
২১৩৩০

৮৮ -এর ১২ ১/২% কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
11
সমাধান
৮৮ এর  ১২  ১/২ % = ৮৮ × ২৫/২ % = ( ৮৮ × ২৫) / ( ২ × ১০০) = ২২০০/২০০ = ১১