T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২১৩৩১

পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯৭৬ বর্গমিটার
সমাধান
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ( ৭০ × ৬০) বর্গমিটার = ৪২০০ বর্গমিটার পাড় ছাড়া পুকুরের দৈর্ঘ্য = { ৭০ - ( ৪ × ২) } মিটার = ৬২ মিটার পাড় ছাড়া পুকুরের প্রস্থ = { ৬০ - ( ৪ × ২) } মিটার = ৫২ মিটার পাড় ছাড়া পুকুরের ক্ষেত্রফল = (৫২ × ৬২) বর্গ মিটার = ৩২২৪ বর্গমিটার পাড়ের ক্ষেত্রফল = ( ৪২০০ - ৩২২৪) বর্গমিটার = ৯৭৬ বর্গমিটার।
২১৩৩২

দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু. ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
12
সমাধান
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু  এর গুনফল , সংখা দুটির গুন ফলের সমান।সেহেতু, ল.সা.গু X গ.সা.গু = ১ম সংখ্যা X২য় সংখ্যাবা, ৬০ X ৩ = ১৫ X ২য় সংখ্যাবা, ২য় সংখ্যা = ৬০*৩১৫বা, ২য় সংখ্যা = ১২উত্তর: অপর সংখ্যাটি ১২।
২১৩৩৩

x+y=17 & xy=60 হলে x - y এর মান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
7
সমাধান
(x - y)2 = (x - y)2 - 4 xy (x + y, এবং xy এর মান দেয়া আছে তাই এই সূত্র ) বা, (x - y)2 = 172 - 4.60 বা, (x - y)2 = 289 - 240 বা, (x - y)2 = 49 বা, (x - y) = 49−−√ , x - y = ± 7
২১৩৩৪

শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
6%
সমাধান
আমরা জানি, সুদ (I)= Pnrযেখানে,  P =আসল=১২০০               n= সময়=৩ বছর               r= সুদের হার= ?    সুদ (I)= Pnr বা, ২১৬= ১২০০×৩×r১০০ বা,  r=২১৬*১০০১২০০*৩ বা, r=৬%উত্তর: ৬%
২১৩৩৫

রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯৫ এবং ৯০
সমাধান
সাধারণ গণিত ও উচ্চতর গণিতে মোট নম্বর = ১৮৫ উচ্চতর গণিতে ৫ নম্বর কম পাওয়ায় = ১৮৫ - ৫ = ১৮০ সাধারণ গণিত ও উচ্চতর গণিতের গড় নম্বর = ১৮০/২ = ৯০ উচ্চতর গণিতে পায় = ৯০ সাধারণ গণিতে পায় = ৯০ + ৫ = ৯৫
২১৩৩৬

৫০ কে এমন দুই অংশে বিভক্ত করুন যেন, এক অংশের দ্বিগুণ ৭৫ অপেক্ষা যত কম, অপর অংশের তিনগুণ ৪৫ অপেক্ষা তত বেশি হয়।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
3,020
সমাধান
ধরি, অংশদ্বয় যথাক্রমে ক ও ৫০ - ক ৭৫ ও ক অংশের দ্বিগুণের পার্থক্য = ৭৫ - ২ক আবার, ৫০ - ক অংশের তিনগুণ ও ৪৫ এর পার্থক্য = ৩(৫০ - ক) - ৪৫ প্রশ্নমতে, ৭৫ - ২ক = ৩(৫০ - ক) - ৪৫ বা, ৭৫ - ২ক = ১৫০ - ৩ক - ৪৫ বা, ৩ক - ২ক = ১৫০ - ৪৫ - ৭৫ বা, ক = ৩০ সুতরাং, অপর অংশটি ৫০ - ক = ৫০ - ২০ = ৩০
২১৩৩৭

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮ বছর
সমাধান
ধরি, পুত্রের বয়স = ক বছর পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হওয়ায় পিতার বয়স = ৩ক বছর প্রশ্নমতে, ৩ক + ক = ৭২ ৪ক = ৭২ ক = ৭২/৪ ক = ১৮ পুত্রের বয়স ১৮ বছর।
২১৩৩৮

এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে বয়সে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
33
সমাধান
বর্তমানে ছেলের বয়স (১২ - ৫) = ৭ বছর ∴ বর্তমানে ঐ ব্যক্তির বয়স = (৭*×*৪ + ৫} = ৩৩ বছর
২১৩৩৯

একটি গহনার ওজন ৩২ গ্রাম। এর সোনার পরিমাণঃতামার পরিমাণ=৩: ১। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪: ১ হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮ গ্রাম
সমাধান
অনুপাত দ্বয়ের যোগফল = ৩ + ১ = ৪ ∴ মিশ্রণে সোনার পরিমাণ = ৩২ এর ৩/৪ = ২৪ গ্রাম এবং তামার পরিমাণ = ৩২ এর ১/৪ = ৮ গ্রাম ধরি, মিশ্রণে x গ্রাম সোনা মিশালে সোনা ও তামার অনুপাত হবে ৪ : ১। শর্তমতে, ৪/১ = (২৪ + x)/৮ বা, x + ২৪ = ৩২ বা, x = ৮ ∴ নির্নেয় সমাধান = ৮ গ্রাম।
২১৩৪০

একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, এর একটি বাহু থেকে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৬ বর্গফুট
সমাধান
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৪০০ বর্গ ফুট বর্গক্ষেত্রের বাহু = √৪০০ = ২০ বর্গ ফুট আমরা জানি , এক গজ = ৩ ফুট তাহলে দুই ফুট = ৩ x ২ = ৬ ফুট দুই গজ কমলে নতুন বাহু = (২০ - ৬) = ১৪ ফুট নতুন ক্ষেত্রফল = (১৪)২ = ১৯৬ বর্গফুট