২১৩৪১
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে. মি. হলে তার অতিভুজের মান কত?
উত্তর
৫ সে. মি.
সমাধান
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, অতিভুজ² = ৩² + ৪²
বা, অতিভুজ² = ২৫
অতিভুজ² = ৫²
সুতরাং অতিভুজ = ৫
২১৩৪২
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
উত্তর
১২ মিটার
সমাধান
ধরি, প্রস্থ = x
দৈর্ঘ্য = 2x
ক্ষেত্রফল = x.2x
= 2x²
প্রশ্নমতে, 2x² = 144
বা, 2x = ✓144
∴2x = 12
∴দৈর্ঘ্য = 2x = 12
২১৩৪৩
একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ এবং ১১ মিটার প্রশস্ত মেঝে ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
উত্তর
৬০ টি
সমাধান
মসজিদের ক্ষেতফল = (১৫x ১১) = ১৬৫ বর্গ মিটার।
মাদুরের ক্ষেত্রফল = (২.২ x ১.২৫) = ২.৭৫ বর্গ মিটার।
মাদুর লাগবে = (১৬৫/২.৭৫) = ৬০ টি
২১৩৪৪
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার হবে-
উত্তর
৫ টাকা
সমাধান
৫ বছরের সুদ আসল ৫০০ টাকা
৩ বছরে সুদ আসল ৪৬০ টাকা
[বিয়োগ করে]
২ বছরের সুদ = ৪০ টাকা
১ বছরের সুদ = ২০ টাকা
৩ বছরের সুদ = ৬০ টাকা
আসল = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
২১৩৪৫
কাফিলাতলী হাই স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজি এবং ৮০% বাংলায় পাস করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%। যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে থাক ঐ স্কুল হতে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
উত্তর
৬০০ জন
সমাধান
শুধু ইংরেজিতে ফেল করেছে (১০০ - ৭০ - ১০)% = ২০%
’’ বাংলায় ’’ ’’ (১০০ - ৮০ - ১০)% = ১০%
সুতরাং, উভয় বিষয়ে ফেল করে (২০ + ১০ + ১০) = ৪০%
সুতরাং, ’’ ” পাশ করেছে(১০০ - ৪০) = ৬০%
উভয় বিষয়ে ৬০ জন পাশ করে যখন শিক্ষার্থী = ১০০
’’ ” ৩৬০ ” ” ” ” ” = ১০০ × ৩৬০০/৬০ জন।
= ৬০০ জন।
২১৩৪৬
নিম্নের ধারাটির একাদশ পদ কত? ১, ৩, ৬, ১০, ১৫, ২১..............
উত্তর
66
সমাধান
১
১ + ২ = ৩
৩ + ৩ = ৬
৬ + ৪ = ১০
১০ + ৫ = ১৫
১৫ + ৬ = ২১
২১ + ৭ = ২৮
২৮ + ৮ = ৩৬
৩৬ + ৯ = ৪৫
৪৫ + ১০ = ৫৫
৫৫ + ১১ = ৬৬ [ একাদশ তম পদ ]
২১৩৪৭
৩০.০০ টাকা সের দরের ২ সের সোয়াবিন তেলের সাথে ১৮.০০ টাকা সের দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?
উত্তর
26.00
সমাধান
৩০ টাকা দরে ২ সের তেলের দাম = (২x৩০) = ৬০ টাকা
১৮ টাকা দরে ১ সের তেলের দাম = ১৮ টাকা
তাহলে , মিশ্রিত (২ + ১) = ৩ সের তেলের দাম = (৬০ + ১৮) টাকা
তাহলে , ১ সের তেলের দাম = (৭৮/৩) টাকা = ২৬ টাকা
২১৩৪৮
দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৮৬ হলে গ.সা. গু. কত?
উত্তর
16
সমাধান
সংখ্যাগুলোর গুনফল = ল,সা,গু×গ,সা,গু
= ১৩৭৬/৮৬
= ১৬।
২১৩৪৯
২০ বর্গমিটার ২ একরের কত অংশ?
উত্তর
১/১০
সমাধান
Q. ২০ বর্গমিটার ২ এয়রের কত অংশ? ১ এয়র = ১০০ বর্গমিটার∴ ২ এয়র = ২০০ বর্গমিটার = ১/১০ অংশ (উঃ)
২১৩৫০
দুটি রাশির অনুপাত ৯ঃ ১৫। পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত?
উত্তর
60
সমাধান
একটি ৯ক ও আরেকটি ১৫ ক
শর্ত মতে ,
৯ক = ৩৬
বা, ক = ৪
তাহলে , উত্তর রাশি = ১৫x৪ = ৬০