T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২১৩৫১

৫০০.০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩ ১/২% লাভ হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
517.50
সমাধান
১০০ টাকায় আম বিক্রয় করতে হবে ১০৩.৫ টাকা∴ ৫০০ টাকায় " " " " (১০৩.৫ ×৫০০ )/১০০ টাকা = ৫১৭.৫০ টাকা
২১৩৫২

যদুর বেতন মধুর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে মধুর বেতন যদুর চেয়ে কত টাকা কম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
25.93
সমাধান
যদুর বেতন ১৩৫ টাকা হলে মধুর বেতন ১০০ টাকা যদুর বেতন  ১০০ টাকা হলে মধুর বেতন = ১০০ x ১০০ / ১৩৫ = ৭৪.০৭ টাকা সুতরাং, মধুর বেতন যদুর বেতনের চেয়ে (১০০ - ৭৪.০৭)% =  ২৫.৯৩% কম।
২১৩৫৩

সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্থুলকোণ
সমাধান
১.সূক্ষকোণ : - এক সমকোণ অথবা ৯০ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।   ২. সমকোণ : - একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = ৯০ডিগ্রী।   ৩. স্থূলকোণ : - এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।   ৪. সরলকোণ  : - দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০ ডিগ্রী।
২১৩৫৪

কোনো ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদ বিন্দুর নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরিকেন্দ্র
সমাধান
পরিকেন্দ্র : ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব - সমদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। এই বিন্দুই ত্রিভুজের পরিকেন্দ্র। অন্যভাবে কোন বৃত্তের অভ্যন্তরে বৃত্তের পরিধি ঘেষে একটি ত্রিভুজ অঙ্কন করা হলে এই বৃত্তের কেন্দ্রই হবে উল্লেখিত ত্রিভুজের পরিকেন্দ্র। উল্লেখিত বৃত্তটিকে পরিবৃত্ত বলে। সংক্ষেপে কোন কোন ত্রিভুজের শীর্ষত্রয় দিয়ে গমনকারী বৃত্তের কেন্দ্রই ত্রিভুজের পরিকেন্দ্র।
২১৩৫৫

একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
102
সমাধান
ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, x২ = x৩ + ১৭⇒৩x - ২x৬ = ১৭∴x =  ১০২
২১৩৫৬

কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভূমি * উচ্চতা
সমাধান
সামান্তরিকের ক্ষেত্রফল = ( ভূমি × উচ্চতা ) বর্গ একক
২১৩৫৭

স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
2
সমাধান
1 থেকে শুরু করে বড় সকল সংখ্যাকে(1 সহ) স্বাভাবিক সংখ্যার সেট বলে।
২১৩৫৮

ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমকোণী
সমাধান
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 1800 সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90° এবং অন্য দুই কোণে মানের সমষ্টি 90°
২১৩৫৯

একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষপদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
2
সমাধান
দেওয়া অাছে, সমান্তর ধারার প্রথম পদ = 1 শেষপদ = 99 সমষ্টি = 2500 সাধারণ অন্তর = ? আমরা জানি, ধারার সমষ্টি = {(প্রথম পদ + শেষপদ)÷2}×পদসংখ্যা বা,2500 = {(1 + 99)÷2}×পদসংখ্যা বা,2500 = (100÷2)×পদসংখ্যা বা,2500 = 50×পদসংখ্যা বা,পদসংখ্যা×50 = 2500 বা,পদসংখ্যা = 2500÷50 বা,পদসংখ্যা = 50 আবার, অামরা জানি, পদসংখ্যা = {(শেষপদ - প্রথম পদ)÷সাধারণ অন্তর} + 1 বা,50 = {(99 - 1)÷সাধারণ অন্তর} + 1 বা,50 = 98÷সাধারণ অন্তর + 1 বা,50 - 1 = 98÷সাধারণ অন্তর বা,49 = 98÷সাধারণ অন্তর বা,সাধারণ অন্তর×49 = 98 বা, সাধারণ অন্তর = 98÷49 বা, সাধারণ অন্তর = 2 Answer: সাধারণ অন্তর 2
২১৩৬০

একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকার বিক্রি হলো। বইটির প্রকৃত মূল্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮০ টাকা
সমাধান
৮৫ ভাগের মুল্য ৬৮ টাকা। তাহলে , প্রকৃত মুল্য = (৬৮ X১০০)/৮৫ = ৮০ টাকা।