২১৩৭১
ত্রিভুজের যোগফল নির্ণয়ের সূত্র কোনটি?
উত্তর
১/২ (ভূমি X উচ্চতা)
সমাধান
যোগফলের স্থলে ক্ষেত্রফল হলে = ১/২ (ভূমি×উচ্চতা) ।
২১৩৭২
১ গ্যালন সমান কত লিটার?
উত্তর
4.55
সমাধান
ইম্পিরিয়াল (ইউকে) গ্যালন আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত করা হয় 4.54609 লিটারের সমতুল্য মানে।
আদি উৎস: গ্যালন আয়তন বা ধারণক্ষমতা পরিমাপের একটি প্রাচীন একক এবং ভৌগলিক এবং কি বস্তু পরিমাপ করা হচ্ছে তার উপর নির্ভর করে তার অসংখ্য তারতম্য রয়েছে।
২১৩৭৩
১৮০ মিটার লম্বা একটি ট্রেন প্লাটফরমে দাঁড়ানো এক লোককে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ঘন্টায় ট্রেনটির গতি কত?
উত্তর
১০৮ কিমি
সমাধান
ট্রেনটি লোকটিকে অতিক্রম করতে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
৬ সেকেন্ডে অতিক্রম করে ১৮০ মিটার
১ ঘন্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ১৮০ × ৩৬০০ /৬ মিটার = ১০৮০০০ মি বা ১০৮ কি.মি.
২১৩৭৪
১০ সেমি বাহুবিশিষ্ট কয়টি ছোট ঘনক ১ মিটার বাহুবিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা সম্ভব?
উত্তর
1000
সমাধান
বড় ঘনকের আয়তন = ১x১x১ ঘন মি. = ১ ঘন মি.
ছোট ঘনকের ধার = ১০ সে.মি. = ০.১ মি.
সুতরাং, একটি ছোট ঘনকের আয়তন = ০.১ x ০.১ x ০.১ ঘন মি. = ০.০০১ ঘন মি.
ফলে, ছোট ঘনকের সংখ্যা = ১/০.০০১ = ১০০০ টি।
২১৩৭৫
আবদুল করিম আবদুর রহিমের চাইতে ৩ বছেরর ছোট। আফজালের বয়স আবদুল করিমের থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আবদুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
উত্তর
৪৫ বছর
সমাধান
ধরি , রহিমের বয়স = x বছর∴ করিমের বয়স = (x - ৩) "আফজালের " = (x - ৩ - ২)" = (x - ৫)"এবং মুমিনের = (x - ৩ + ৫) " = (x + ২) "প্রশ্নমতে , x + ২ = ৫২ ∴ x = ৫০ বছর ∴ আফজালের বয়স = (৫০ - ৫) বছর = ৪৫ বছর
২১৩৭৬
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ২৬ বছর। পুত্রের বয়স কত?
উত্তর
১৮ বছর
সমাধান
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি =
(৩৬×৩) বছর = ১০৮ বছর।
পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৪৫×২) বছর =
৯০ বছর।
নির্ণেয় পুত্রের বয়স = (১০৮ - ৯০) বছর =
১৮ বছর।
উত্তর: পুত্রের বয়স ১৮ বছর।
২১৩৭৭
x -এর মান একটি বেজোড় সংখ্যা হলে নিম্নের কোনটির মান জোড় সংখ্যা হবে?
উত্তর
2(x+1)
সমাধান
দেওয়া আছে, x একটি বেজোড় সংখ্যা
ধরি, x = 3
2x + 1 = 2.3 + 1 = 7, একটি বেজোড় সংখ্যা
2(x + 1) = 2(3 + 1) = 8, একটি জোড় সংখ্যা
2x - 1 = 2.3 - 1 = 5, একটি বেজোড় সংখ্যা
x - 2 = 3 - 2 = 1, একটি বেজোড় সংখ্যা
সুতরাং, 2(x + 1) একটি জোড় সংখ্যা
২১৩৭৮
পিয়াঁজের দাম ২৫% বৃদ্ধি পেল। খরচ সমান রাখতে পিয়াঁজের ব্যবহার কত কমাতে হবে?
উত্তর
20%
সমাধান
পিয়াঁজের দাম ২৫% বৃদ্ধি পেল
ব্যবহার হ্রাসের হার = (১০০X ২৫) ÷ (১০০ + ২৫)
= ২০%
২১৩৭৯
পিতা ও দুই পুত্রের গড় বয়স ৩০ বছর। দু্ই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?
উত্তর
৫০ বছর
সমাধান
পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = (৩০×৩) বছর
= ৯০ বছর।
দুই পুত্রের বয়সের সমষ্টি = (২০×২) বছর = ৪০ বছর।
নির্ণেয় পিতার বয়স = (৯০ - ৪০) বছর = ৫০ বছর।
উত্তর: পিতার বয়স ৫০ বছর।
২১৩৮০
a+c>b হলে নিচের কোনটি সত্য?
উত্তর
a>b-c
সমাধান
দেওয়া আছে, a + c>b
বা, a + c - c>b - c
∴ a>b - c