২১৫৯১
এক নটিক্যাল মাইল সমান____
উত্তর
১৮৫৩.১৮ মিটার
সমাধান
১ নটিক্যাল মাইল = ১.৮৫৩১৮ কিলোমিটার
= ১৮৫৩.১৮ মিটার
২১৫৯২
যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 12 সেমি হয়, তবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত?
উত্তর
13 সেমি
সমাধান
সমকোণী ত্রিভুজের,
অতিভুজ = √(লম্ব২ + ভুমি২)
= √(৫২ + ১২২)
= √(২৫ + ১৪৪)
= √১৬৯
= ১৩ সে.মি.
২১৫৯৩
একটি তিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, তিভুজদ্বয় কিরূপ হবে?
উত্তর
সদৃশকোণী
সমাধান
‘শশাংক’ শব্দের অর্থ হলো - চন্দ্র, চাঁদ, শশধর, ইন্দু, নিশাকর, সুধাকর প্রভূতি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
২১৫৯৪
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে কতজন লোক লাগবে____
উত্তর
৩০০ জন
সমাধান
২০ দিনে কাজটি করে ১৫ জন
∴ ১ " " " (২০×১৫) = ৩০০
২১৫৯৫
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনার ও তামার পরিমাণ ৩: ১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪: ১ হবে?
উত্তর
৪ গ্রাম
সমাধান
১৬ গ্রামের গহনাতে সোনা আছে ১৬ X৩/ (৩ + ১) = ১২ গ্রাম
তামা আছে = ৪ গ্রাম
পরিবর্তিত গহনা তে তামার পরিমাণ বাড়বে না। এবং সোনা হবে তামার ৪ গুন = ১৬ গ্রাম।
অতএব, সোনা বাড়বে = (১৬ - ১২) গ্রাম = ৪ গ্রাম।
২১৫৯৬
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা-
উত্তর
১৮০ বার
সমাধান
SCIENCE শব্দটিতে বর্ণসংখ্যা ৭টি স্বরবর্ণতিনটিকে একত্রে বর্ণবিবেচনা করলে অর্থাৎ SCNC বর্ণসংখ্যা হবে ৫টি
SCNC (EEI) এর সাজানো সংখ্যা = মোট ৫টি বর্ণ যেখানে দুটি C = 5!/2! = 5×4×3×2×1/2×1 = 60
আবার (EEI) এর বিন্যাস সংখ্যা = 3!2!
অতএব, নির্ণেয় বিন্যাস সংখ্যা = 60×3 = 180
২১৫৯৭
দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b। একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি____
উত্তর
ab/c
সমাধান
অপর সংখ্যাটি = ল.সা.গু× গ.সা.গু/ একটি সংখ্যা = abc
২১৫৯৮
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি?
উত্তর
২২ঃ৭
সমাধান
আমরা জানি, বৃত্তের পরিধি ২πr (π = পাই, r = ব্যাসার্ধ)
এবং বৃত্তের ব্যাস ২r (r = ব্যাসার্ধ)।
সুতুরাং, পরিধি:ব্যাস = ২πr:২r
= π:১
= ২২/৭:১ (যেহেতু π এর মান ২২/৭)
= ২২/৭
সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭
২১৫৯৯
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত_____
উত্তর
৭ঃ২
সমাধান
মায়ের বর্তমান বয়ষ (২৭ + ৩) বা ৩০ বছর
মেয়ের " " (২ + ৩) বা ৫ "
∴ ৫ বছর পর তাদের বয়সের অনুপাত (৩০ + ৫) : ( ৫ + ৫)
= ৩৫:১০ = ৭:২
২১৬০০
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য , প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
উত্তর
60 ব.মি.
সমাধান
ধরি, প্রস্থ ক মিটার ও দৈর্ঘ্য (ক + ৪) মিটার।
তাহলে, ২(দৈর্ঘ্য + প্রস্থ) = পরিসীমা
বা, ২(ক + ৪ + ক) = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ক = ২৪ / ৪ = ৬ মিটার।
সুতরাং, প্রস্থ ৬ মিটার ও দৈর্ঘ্য (৬ + ৪) = ১০ মিটার।
তাহলে, ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ১০ x ৬ = ৬০ বর্গমিটার।