২১৬৪১
এক লিটার পানির ওজন হবে-
উত্তর
১০০০ গ্রাম
সমাধান
১ লিটার তরল জলের ভর প্রায় ১ কিলোগ্রাম,কারণ ১৭৯৫ সালে কিলোগ্রাম মূলত গলানো বরফের তাপমাত্রায় ১ ঘন ডেসিমেল জলের ভর হিসাবে সংঙ্গায়িত করা হয়েছিল(০ ডিগ্রি সেন্টিগ্রেড)।
২১৬৪২
0, 2, 3 এর গ.সা.গু. কত?
উত্তর
3
সমাধান
0 = 1×02 = 1×23 = 1×3
এদের সাধারণ উৎপাদক = 1
সুতরাং নির্ণেয় গ.সা.গু = 1
২১৬৪৩
১০০ থেকে ১১০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
উত্তর
চারটি
সমাধান
১০০ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো - ৪টি।
,১০১,১০৩, ১০৭, ১০৯।
২১৬৪৪
১৮ ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
উত্তর
৯ ঘনফুট
সমাধান
আমরা জানি,
১২ ইঞ্চি = ১ ফুট
১৮ ইঞ্চি = ১৮/১২ ফুট
আয়তন = দৈর্ঘ্য *প্রস্থ * উচ্চতা
= ৩* ২* ১৮/১২
= ৯ ঘনফুট
২১৬৪৫
তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
উত্তর
3 বার
সমাধান
2,3 ও 4 এর ল. সা.গু. = 12
∴ 12 ঘণ্টা পর তারা একত্রে আবার বাজবে।
∴ 12 ঘণ্টায় তারা 2412 বা 2 বার বাজবে। শুরুতে একবার বাজার পর তারা 1 দিনে আর ২ বার বাজবে। সুতরাং 1 দিনে তারা মোট (2 + 1) = 3 বার বাজবে।
২১৬৪৬
৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
উত্তর
৫০ বছর
সমাধান
দেওয়া আছে,
বর্তমানে পুত্রের বয়স = ২০ বছর।
৫ বছর পূর্বে পুত্রের বয়স = (২০ - ৫) বছর = ১৫ বছর।
৫ বছর পূর্বে পিতার বয়স = (৬০ - ১৫) বছর = ৪৫ বছর।
সুতারাং পিতার বর্তমান বয়স = (৪৫ + ৫) বছর = ৫০ বছর।
উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর।
২১৬৪৭
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তার চালের ব্যবহার এমনভাবে কমালেন যে চাল বাবদ তার ব্যয় অপরিবর্তিত থাকল। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
উত্তর
20%
সমাধান
মূল্য বৃদ্ধির পূর্বে ১০০ একক চালের মূল্য ১০০ টাকা হলে
২৫ % বৃদ্ধিতে - = ১০০ + ২৫ = ১২৫ টাকা
১২৫ টাকায় পাওয়া যায় ১০০ একক
১ টাকায় পাওয়া যায় ১০০/১২৫ একক
১০০ টাকায় পাওয়া যায় = ১০০ × ১০০/১২৫ একক = ৮০ একক
ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হবে ( ১০০ - ৮০) % = ২০ %
২১৬৪৮
৬০ মিটার একটি বাঁশকে ৩: ৭: ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের টুকরাগুলির আকার হবে-
উত্তর
৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
সমাধান
অনুপাতের রাশিগুলোর যোগফল = (৩ + ৭ + ১০) বা ২০
১ম টুকরার দৈর্ঘ্য = (৬০ এর ৩/২০) বা ৯ মিটার
২য় " " = (৬০ এর ৭/২০)বা ২১ "
৩য় " " = (৬০ এর ১০/২০) বা ৩০ "
২১৬৪৯
এক কেজি খাঁটি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে-
উত্তর
১/৬অংশ
সমাধান
আমরা জানি। ১ কেজি = ১০০০ গ্রাম
১ কেজি দুধে ২০০ গ্রাম পানি মিশালে হয় = ১২০০ গ্রাম
সুতরাং, মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে = ২০০/১২০০ = ১/৬
২১৬৫০
এক ব্যক্তি সকালে ৬ কিমি /ঘন্টা বেেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব-
উত্তর
১২ কিমি
সমাধান
এখানে দূরুত্ব নির্ণয় করতে হলে ৬ এবং ৪ এর ল, সা, গু করতে হবে এবং যতটুকু সময় বেশি লাগে সেটা দিয়ে গুণ করতে হবে -
৬, ৪ এর ল, সা, গু = ২ × ৩ × ২ = ১২ × ১ = ১২
অতএব, বাসা থেকে অফিসের দূরুত্ব ১২ কি. মি