২১৭০১
একজন দোকাদার ৫০টি কলম বিক্রি করে যে লাভ করে তা ২৫টি কলমের ক্রয় মূল্যের সমান। তার শতকরা কত টাকা লাভ হয়?
উত্তর
50%
সমাধান
ধরি, ২৫টি কলমের ক্রয়মূল্য = ৫০টি কলমের লাভ = x টাকা
৫০টি কলমের ক্রয়মূল্য = ২x টাকা
২x টাকায় লাভ হয় = x টাকা
১০০ টাকায় লাভ হয় = (x/২x)*১০০ = ৫০
ans: ৫০%
২১৭০২
একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১০০০ টাকায় কিনে ১২০০ টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে?
উত্তর
২০০ টাকা
সমাধান
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১২০০ - ১০০০ = ২০০ টাকা
২১৭০৩
একই ভূমির ওপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল?
উত্তর
সমান
সমাধান
‘তিমির’ শব্দের অর্থ অন্ধকার। ‘অন্ধর’ অর্থ আকাশ, বস্ত্র, শূন্য। ‘আত্নরাজ’ অর্থ পুত্র। ‘সদন’ অর্থ আলয়, আবাস। ‘প্রভা’ অর্থ দীপ্তি, দ্যুতি, কিরণ। অতএব, সঠিক উত্তর (ঘ)।
২১৭০৪
’ক’ ‘খ’ এর চেয়ে বড়, ‘গ’ ‘ক’ এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?
উত্তর
কোনোটিই নয়
সমাধান
প্রশ্নমতে,ক > খ এবং ক > গশর্তানুযায়ী,১। ’ক’ এবং ‘গ’ এর বয়স সমান নয়।২। ’খ’ এবং ‘গ’ এর বয়সের পার্থক্য স্পষ্ট নয়।∴ কোন option-ই সঠিক নয়।
২১৭০৫
2x+3y-6=0 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক-
উত্তর
(3, 0)
সমাধান
x অক্ষ বরাবর কোটি y = 0
এখন, 2x + 3y - 6 = 0
বা, 2x + 3 x 0 - 6 = 0
বা, 2x = 6
বা, x = 3
সুতরাং, ছেদবিন্দুর স্থানাঙ্ক (x,y) = (3,0)
২১৭০৬
১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর
৯টি
সমাধান
১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা ৯ টি।
যেমন - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩।
২১৭০৭
মীরার বয়স অপুর বয়সের ৪ গুণ। অপূর বর্তমান বয়স ৪ বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত বছর হবে?
উত্তর
24
সমাধান
ধরি, ক বছর পর মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে।
মীরার বর্তমান বয়স = ৪x৪ = ১৬ বছর
তাহলে, ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ২ক - ক = ১৬ - ৮
বা, ক = ৮
সুতরাং, তখন মীরার বয়স হবে = ১৬ + ক = ১৬ + ৮ = ২৪ বছর।
২১৭০৮
14 সে.মি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর
616
সমাধান
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= 22/7×14×14
= 22×2×14
= 616
Answer :616
২১৭০৯
কোনো বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার। বাগানের বাইরে চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তর
1200
সমাধান
প্রশ্নে শুধু বাগানের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে।
সুতরাং, ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৪০ x ৩০ = ১২০০ বর্গমিটার।
২১৭১০
পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২২ বছর বেশি। পিতার বয়স ৬২ হলে পুত্রের বয়স কত?
উত্তর
40
সমাধান
ধরি, পুত্রের বয়স 'ক' বছর
পিতার বয়স = ক + ২২ বছর
প্রশ্নমতে,
ক + ২২ = ৬২
বা, ক = ৬২ - ২২
সুতরাং, ক = ৪০
পুত্রের বয়স ৪০ বছর।