২১৭১১
একটি পন্য ৫% ক্ষতিতে ২৩৭৫ টাকায় বিক্রয় কর হলে ক্রয়মূল্য কত?
উত্তর
২৫০০ টাকা
সমাধান
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ১০০ - ৫ = ৯৫ টাকা
অর্থাৎ, বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে, বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ x ২৩৭৫ / ৯৫ = ২৫০০ টাকা।
২১৭১২
কোন বাহিনীতে যদি আর ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ বাহিনীতে সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর
589
২১৭১৩
০, ৩, ৮, ১৪, ২৪......... ধারাটির পরবর্তী পদ কোনটি?
উত্তর
35
সমাধান
***প্রশ্নটি ত্রুটিপূর্ণ। ধারাটি ০, ৩, ৮, ১৫, ২৪......... হলে সমাধান নিম্নরূপ হবে।
০ + ৩ = ৩
৩ + ৫ = ৮
৮ + ৭ = ১৫
১৫ + ৯ = ২৪
২৪ + ১১ = ৩৫
২১৭১৪
৫৬ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর
9
সমাধান
৫৬ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা হলো -
৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯,৯৭
= ৯ টি।
২১৭১৫
দুটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২: ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
উত্তর
১০ এবং ১৬
সমাধান
সংখ্যা দুইটির অনুপাত = ৫:৮
তাহলে, একটি সংখ্যা = ৫ক
অপর সংখ্যা = ৮ক
প্রশ্নমতে, (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
বা ,১৬ক + ৪ = ১৫ক + ৬
বা,১৬ক - ১৫ক = ৬ - ৪
বা, ক = ২
সুতরাং, একটি সংখ্যা = (৫X২) = ১০
অপর সংখ্যা = (৮ X ২ ) = ১৬
২১৭১৬
কোন সংখ্যা ৩/৭ অংশ ৪৮ এর সমান?
উত্তর
112
সমাধান
৩/৭ এর ৪৮ সংখ্যাটি হলো -
সংখ্যাটি = (৪৮ x ৭)/৩
= ১১২
২১৭১৭
১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?
উত্তর
২৪ সেমি
২১৭১৮
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সে.মি, ১টি কর্ণের দৈর্ঘ্য সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তর
১০ সেমি
সমাধান
আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ।
সুতরাং উল্লিখিত কর্ণটির খণ্ডিতাংশের দৈর্ঘ্য ২৪/২ = ১২ সেমি
অপর কর্ণের খণ্ডিতাংশের দৈর্ঘ্য = √(১৩^২ - ১২^২)
= √(১৬৯ – ১৪৪)
= √২৫
= ৫ সেমি
অপর কর্ণটির দৈর্ঘ্য ২×৫ = ১০ সেমি ।
২১৭১৯
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হলো। ঐ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত?
উত্তর
৩০ জন
সমাধান
ধরি, শিক্ষার্থীর সংখ্যা ক।
৯০ টাকা = ৯০০০ পয়সা।
প্রশ্নমতে,
ক x ১০ক = ৯০০০
বা, ১০ ক২ = ৯০০০
বা, ক২ = ৯০০০/১০ = ৯০০
সুতরাং, ক = ৩০ জন।
২১৭২০
Tk.5000 is deposited in a savings account which pays 7% annual interest compounded semi-anually. To the nearest tk how much is at the end of the year?
উত্তর
5356
সমাধান
১ম 6 মাসে মুনাফা = 5000 × 1/2 × 7/100 = 175
২য় 6 মাসে মুনাফা = 5175 × 1/2 × 7/100 = 362.25/2 = 181. 125
বছর শেষে মোট টাকার পরিমান = 5000 + 175 + 181.125 = 5356.125