২২০৩১
Taxi fare is charged at TK. 15 per mile plus TK. 150 for a trip. If the total fare by taxi is TK. 600, then what is the distance covered in miles by the trip?
উত্তর
30
সমাধান
600 - 150 = Tk.450
Distance = 450/15 = 30 mile
২২০৩২
একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?
উত্তর
786
সমাধান
সংখ্যা টি ক হলে
প্রশ্নমতে,
৭৪২ + ক = ৮৩০ - ক
বা, ২ক = ১৫৭২
∴ ক = ৭৮৬
২২০৩৩
৩০ থেকে ৪০-এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত?
উত্তর
6
সমাধান
30 থেকে 40 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 37
30 থেকে 40 এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 31
ব্যবধান = 37 - 31
= 6
২২০৩৪
একটি সংখ্যার ৩ গুণিতকের সাথে ৬ যোগ করলে যোগফল ৩ হয়। সংখ্যাটির দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল কত হবে?
উত্তর
5
সমাধান
ধরি, সংখ্যাটি ক।
তাহলে, ৩ক + ৬ = ৩
বা, ৩ক = ৩ - ৬ = - ৩
বা, ক = ( - ৩) / ৩ = - ১
এখন, ২ক + ৫ = ২ x ( - ১) + ৫ = - ২ + ৫ = ৩
২২০৩৫
একটি নৌকায় ৩ জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা ৪ জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে?
উত্তর
4
সমাধান
দেওয়া আছে,
নৌকায় ৩ জন লোক উঠতে পারে,
৪ জন লোক নৌকাটি দ্বারা নদী পার হতে পারে = ৪C৩ প্রকারে
= ৪ প্রকারে (উত্তর)
২২০৩৬
দুটি সংখ্যার ল.সা.গু. 24 এবং গ.সা.গু সংখ্যা দুইটির একটি 12 হলে অপর সংখ্যাটি কত?
উত্তর
8
সমাধান
প্রশে ভুল আছে। প্রশ্নটি হবে, দুটি সংখ্যার ল.সা.গু. 24 এবং গ.সা.গু 4 । সংখ্যা দুইটির একটি 12 হলে অপর সংখ্যাটি কত?
ধরি, অপর সংখ্যাটি x
আমরা জানি, সংখ্যাগুলোর গুনফল = ল.সা.গু × গ.সা.গু
প্রশ্নমতে,
12x = 24×4
বা, x = 24×4/12
∴ x = 8
সুতরাং, সংখ্যাটি 8 (ans)
২২০৩৭
দুইটি সংখ্যার অনুপাত 5: 8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2: 3 হয়। সংখ্যা দুইটি কি কি?
উত্তর
10 ও 16
সমাধান
ধরি, সংখ্যা দুটি ৫ক ও ৮ক
শর্তানুসারে,
৫ক + ২/৮ক + ২ = ২/৩
বা, ১৫ক + ৬ = ১৬ক + ৪
বা, ১৬ক + ১৫ক = ৬ - ৪
ক = ২
সংখ্যা দুটি (৫×২) বা ১০ ও (৮×২) বা ১৬ ।
২২০৪০
0.1, দ্বার 4 অংকের কতগুলো সংকেত তৈরি করা যায়?
উত্তর
16
সমাধান
চার অংকের সংকেতের প্রতিটি অংক ০ বা ১ অর্থাৎ ২ রকম হতে পারে। সুতরাং, মোট সংকেত = ২×২×২×২ = ১৬ টি।