২২১৪২
1+2+3+.............+50 =?
উত্তর
1275
সমাধান
1 + 2 + 3 + ............. + 50 = 50 (50 + 1) / 2 = 1275
২২১৪৩
৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত
উত্তর
12
সমাধান
ধরি, ৯ ও ১৬ এর মধ্য সমানুপাতী হচ্ছে ক।
তাহলে, ৯ : ক = ক : ১৬
বা, ৯ / ক = ক / ১৬
বা, ক x ক = ৯ x ১৬
বা ক২ = ১৪৪
সুতরাং, ক = ১২
২২১৪৪
In an examination 85% examinees passed in English. If total 75 examinees failed in English, then what is the total number of examinees
উত্তর
500
সমাধান
Failed examinees = 100 - 85 = 15%
Now, 15% examinees = 75
So, 100% examinees = 75 x 100 / 15 = 500
২২১৪৫
একটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ভেড়াটির ক্রয়মুল্য কত?
উত্তর
৩০০ টাকা
সমাধান
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা।
পার্থক্য = (১০৫ - ৯০) = ১৫টাকা।
প্রশ্নমতে,
১৫ টাকা = ৪৫ টাকা
∴ ১ টাকা = ৪৫/১৫
∴ ১০০ টাকা = (৪৫*১০০)/১৫ টাকা = ৩০০ টাকা
সুতরাং ক্রয়মূল্য ৩০০ টাকা।
২২১৪৬
120 ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
উত্তর
60 ডিগ্রী
সমাধান
পরস্পর সম্পুরক কোণের মোট পরিমান ১৮০০ হয়। সে হিসেবে একটি কোণ ১২০০ হলে অপরটি হবে ১৮০০-১২০০=৬০০
২২১৪৭
বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে____
উত্তর
দুইটি স্পর্শক আঁকা যায়
সমাধান
বৃত্তের উপরস্থ এবং নিম্নস্থ বিন্দুতে বহিঃস্থ কোন বিন্দু থেকে দুইটি স্পর্শক আঁকা যায়।
২২১৪৮
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেমি এবং 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
উত্তর
1200 বর্গ সে.মি.
সমাধান
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × (কর্ণদুইটির গুণফল)
= 1/2 (40*60)
= 1200 বর্গ সে.মি.
ans: 1200 বর্গ সে.মি.
২২১৪৯
কোনো ঘনকের ধার 10 সে.মি. হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত?
উত্তর
600 বর্গ সে.মি.
সমাধান
'ক' ধারবিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক২
সুতরাং, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ x ১০২ = ৬০০ বর্গ সে.মি.
২২১৫০
একটি সংখ্যা ৩০১ যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তর
341
সমাধান
সংখ্যাটি = (৩৮১+৩০১)/২ = ৩৪১