T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২২৯৭১

রহিম ৩ বছরের জন্য ৪০০ টাকা এবং ৫ বছরের জন্য ৬০০ টাকা ধার করে মোট ১৬৮ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
4%
সমাধান
দেওয়া আছে, ১ম মূলধন=৪০০, ১ম সময়=৩, ২য় মূলধন=৬০০, ২ সময়=৫, সুদের হার=?সুদের হার=(মোট সুদ × ১০০)/(১ম মূলধন × ১ম সময় + ২য় মূলধন × ২য় সময়) সুদের হার =(১৬৮ × ১০০)/(৪০০ × ৩ + ৬০০ × ৫)=৪%
২২৯৭২

নিচের কোন সংখ্যার ১/৪ অংশ ১/৫ অংশ অপেক্ষা বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
400
সমাধান
৪০০ এর ১/৪ অংশ=(৪০০ × ১)/৪=৪০০/৪=১০০আবার,৪০০ এর ১/৫ অংশ=(৪০০ × ১)/৫=৪০০/৫=৮০অর্থাৎ ১/৪ অংশ ১/৫ অংশ অপেক্ষা বেশি।
২২৯৭৩

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির। রাস্তাটির ক্ষেত্রফল কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০৮ বর্গ. মি.
সমাধান
বাগানের ক্ষেত্রফল = 32 x 24 = 768 বর্গ.মিরাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = 28 x 20 = 560 বর্গ.মিরাস্তার ক্ষেত্রফল = 208 বর্গ.মি
২২৯৭৪

2x2+x-15- এর উৎপাদক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
(x+3) (2x-5)
সমাধান
2x2+x-152x2+6x-5x-152x(x+3)-5(x+3)(X+3)(2x-5)
২২৯৭৫

প্রতিটি কার্টুনে সমান সংখ্যক দিয়াশলাই দ্বারা ২৪টি কার্টুন ভর্তি করা যায়। প্রতিটি কার্টুনে যদি ৪টি দিয়াশলাই কম দেয়া হয, তবে ২৮টি কার্টুনে সমান সংখ্যক দিয়াশলাইয়ের সংকুলান হয়। দিয়াশলাইয়ের মোট সংখ্যাক কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
672
সমাধান
১টি কার্টুনে ভর্তি করা যায় = X টি দিয়াশলাই২৪ টি কার্টুনে ভর্তি করা যায় মোট = ২৪X  টি দিয়াশলাই১টি কার্টুনে ৪টি দিয়াশলাই কম দিলে ২৮টি কার্টুনে মোট দিয়াশলাইয়ের সংখ্যা = ২৮(X-৪) টি২৪X = 2৮(X-৪)২৮X - ১১২ = ২৪XX = ২৮মোট দিয়াশলাইয়ের সংখ্যা = ২৪X = ২৪*২৮ = ৬৭২টি (উত্তর)
২২৯৭৬

ঈদের সময় একটি জামা নির্মাতা ২০% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। খুচরা বিক্রেতা আবার জামাটি ক্রেতার কাছে ২০% লাভে বিক্রয় করলো। যদি ঐ জামাটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
144
সমাধান
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% = ১০০ + ১০০ এর ২০/১০০ = ১০০ + ২০ = ১২০ টাকা ক্রেতার ক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = ১২০ + ১২০ এর ২০/১০০ = ১২০ + ২৪ = ১৪৪ টাকা
২২৯৭৭

যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সেমি এবং পরিসীমা ২৪ সেমি হয় তবে এর প্রস্থ কত সেমি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
3
সমাধান
দেওয়া আছে, দৈর্ঘ্য = ৮ মিটারপরিসীমা = ২৪ মিটারআমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2 ( দৈর্ঘ্য + প্রস্থ)=> ২৪ = ২ (৮ + প্রস্থ)=> প্রস্থ = ৪ মিটার
২২৯৭৮

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সামান্তরিক
সমাধান
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
২২৯৭৯

১, ৩, ৬, ১০, ১৫, ২১.......... ধারাটির দশম পদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
55
সমাধান
এখানে, সংখ্যাগুলোর পার্থক্য ১ করে বাড়ছে। সুতরাং, ধারাটি হবে ১,৩,৬,১০,১৫,২১,২৮,৩৬,৪৫,৫৫......। সুতরাং, দশম পদটি হবে ৫৫।
২২৯৮০

টাকায় ৪টি ও টাকায় ৬টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
4%
সমাধান
৪টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা∴ ১টি লেবুর ক্রয়মূল্য ১/৪ টাকাআবার,৬টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা∴ ১টি লেবুর ক্রয়মূল্য ১/৬ টাকা∴ দুই ধরনের ২টি লেবুর ক্রয়মূল্য= (১/৪+১/৬) টাকা বা, ৫/১২ টাকা ৫টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা∴ ১টি লেবুর বিক্রয়মূল্য ১/৫ টাকা∴ ২টি লেবুর বিক্রয়মূল্য (১/৫)× ২ টাকা বা, ২/৫ টাকাএখানে  ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম । অর্থাৎ ক্ষতি  হয়েছে।∴ ক্ষতি = (৫/১২-২/৫) টাকা বা, ১/৬০ টাকা ৫/১২ টাকায় ক্ষতি হয়= ১/৬০ টাকা∴ ১ টাকায় ক্ষতি হয়= (১/৬০ ÷ ৫/১২) টাকা∴ ১০০ টাকায় ক্ষতি হয়= (১/৬০ ÷ ৫/১২) × ১০০ টাকা                                   = ৪ টাকা∴ শতকরা ক্ষতি হবে ৪ টাকা।উত্তর: ৪% ।