২৩৩৮১
চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ। ঐরূপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?
উত্তর
১২ কেজি
২৩৩৮২
একটি কলেজে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে ও ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
উত্তর
500
সমাধান
ইংরেজিতে ফেল করেছে = ১০০-৭০ = ৩০%বাংলায় ফেল করেছে = ১০০-৮০ = ২০%শুধু ইংরেজিতে ফেল করেছে = ৩০-১০ = ২০%শুধু বাংলায় ফেল করেছে = ২০-১০ = ১০% শুধু ইংরেজিতে, বাংলায় অথবা উভয় বিষয়ে ফেল করেছে = ২০+১০+১০ = ৪০%উভয় বিষয়ে পাস করেছে = ১০০ - ৪০ = ৬০% ৬০ জন পাস করলে মোট শিক্ষার্থী = ১০০ জনঅতএব, ৩০০ জন পাস করলে মোট শিক্ষার্থী = 100×30060 = 500 জন (উত্তর)
২৩৩৮৩
2y = 2x-4 এবং 4x-5y=3 হলে x ও y এর মান কত?
উত্তর
x = 7, y = 5
সমাধান
দেওয়া আছে,২y=2x-4…….(1) এবং4x-5y=3…….(2)(1)*2-(2) =>y=5y এর মান(1)নং এ বসিয়ে পাই, 10=2x-4 বা, x=7
২৩৩৮৪
২০ সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল হতে কতভাবে একজন অধিনায়ক ও সহ অধিনায়ক নির্বাচন করা যাবে?
উত্তর
190
২৩৩৮৫
প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
উত্তর
১৬০ টাকা
২৩৩৮৬
এক লোক তার স্ত্রীর চাইতে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪গুন। ৫বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ লোকের বয়স কত?
উত্তর
33
সমাধান
যেহেতু ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর সেহেতু বর্তমানে ছেলের বয়স ৭ বছর।
তাহলে তার মায়ের বয়স হবে ৭*৪ = ২৮ বছর
সুতরাং লোকটার বয়স = ২৮ + ৫ = ৩৩ বছর
২৩৩৮৭
একটি সরলরেখা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্নবিশিখষ্ট সমমানের অংশ ছেদ করে। সরলরেখাটির সমীকরণ কি?
উত্তর
x-y+2=0
২৩৩৮৮
কোনো কিছু (ধরা যাক, জনসংখ্যা) বৃদ্ধির ধারা যদি ২, ৪, ৮, ১৬, ৩২ ইত্যাদি- এই হারে বৃদ্ধি হতে থাকে তাহলে ঐ বৃদ্ধির হারকে কি বলা হয়?
উত্তর
জ্যামিতিক হার
সমাধান
জ্যামিতিক হার হচ্ছে কোন কিছু দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়াকে বোঝায়। যেমনঃ ১,২,৪, ৮,১৬,৩২ ইত্যাদি.
২৩৩৮৯
৯৯৯৯৯৯- এর সাথে কোন ক্ষুদ্রত্তম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর
21
সমাধান
৯৯৯৯৯৯ + ২৭ = ১০০০০২৬, যা ৪, ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৯৯৯৯৯৯ + ৩৯ = ১০০০০৩৮, যা ৪, ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৯৯৯৯৯৯ + ৩৩ = ১০০০০৩২, যা ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৯৯৯৯৯৯ + ২৭ = ১০০০০২৮, যা ৩, ৫, ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
উল্লেখিত অপশনের কোনোটাই সঠিক নয়।
২৩৩৯০
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টারয় ৭ কিমি। ঐরূপ নৌকাটির স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে?
উত্তর
১১ ঘন্টা