T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
২৩৪৩১

ঢাকা স্টক এক্সচেঞ্জে বাটা সু-কোম্পানির শেয়ারের দাম গতকাল ৩০% বেড়েছিল এবং আজ গতকালের তুলনায় ২০% দর পতন ঘটেছে। বাটা শেয়ারের দাম কি হারে বেড়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
4%
সমাধান
ধরি, শেয়ারের প্রাথমিক দাম ক টাকা। ৩০% বৃদ্ধিতে শেয়ারের দাম = ১.৩ক টাকা পুনরায় ২০% দরপতনে শেয়ারের দাম = ১.৩ক - ১.৩ক এর ২০% = ১.৩ক - ০.২×১.৩ক = ১.৩ক - ০.২৬ক = ১.০৪ক। সুতরাং, শেয়ারের শতকরা দাম বৃদ্ধি = (১.০৪ক - ক) / ক × ১০০% = ৪%
২৩৪৩২

একটি কোম্পানির পরিচালক পর্যদে পুরুষের সংখ্যা মহিলাদের চেয়ে ৪ জন বেশি। পরিচালক পর্যদের সদস্যসংখ্যা ১০ হলে পুরুষ সদস্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
7
সমাধান
ধরি, মহিলার সংখ্যা ক এবং পুরুষের সংখ্যা (ক + ৪)। তাহলে,  ক + ক + ৪ = ১০ বা,  ২ক = ১০ - ৪ = ৬ বা,  ক = ৬/২ = ৩ সুতরাং, পুরুষের সংখ্যা = ৩ + ৪ = ৭ জন
২৩৪৩৩

পাইকারি দামের ওপর ২০% যোগ করে খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। যে দ্রব্যটির পাইকারি মূল্য ছিল ২০০ টাকা এর খুচরা মূল্যের ওপর ১০% হারে বাট্টা দিলে, ক্রেতাকে নীট কত টাকা দাম দিতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
216
সমাধান
এখানে, বাট্টা হচ্ছে মূল্য ছাড়। খুচরা বিক্রয়মূল্য = ২০০ + ২০০ এর ২০% = ২০০ + ২০০×২০/১০০ = ২০০ + ৪০ = ২৪০ টাকা। সুতরাং, ক্রেতাকে দিতে হবে = ২৪০ - ২৪০ এর ১০% = ২৪০ - ২৪ = ২১৬ টাকা
২৩৪৩৪

ক ও খ এর আয়ের অনুপাত ৩ঃ২ এবং তাদের ব্যয়ের অনুপাত ৫ঃ৩। যদি প্রত্যেকে ১০০০ টাকা করে সঞ্চয় করে তাহলে ক-এর মোট আয় কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
6000
সমাধান
ধরি, তাদের আয় যথাক্রমে ৩ক ও ২ক টাকা এবং ব্যয় যথাক্রমে ৫খ ও ৩খ টাকা। এখন,  ৩ক - ৫খ = ১০০০ বা,  ৩ক = ৫খ + ১০০০ বা,   ক = (৫খ + ১০০০)/৩ আবার,   ২ক - ৩খ = ১০০০ বা,   ২(৫খ + ১০০০)/৩  - ৩খ = ১০০০ বা,   ১০খ/৩  + ২০০০/৩ - ৩খ = ১০০০ বা,   ১০খ/৩ - ৩খ = ১০০০ - ২০০০/৩ বা,   (১০খ - ৯খ)/৩ = (৩০০০ - ২০০০)/৩ বা,  খ/৩ = ১০০০/৩ বা,  খ = ১০০০  সুতরাং, ক এর আয় = ৩ক = ৫খ + ১০০০ = ৫×১০০০ + ১০০০ = ৫০০০ + ১০০০ =  ৬০০০ টাকা
২৩৪৩৫

একটি দ্রব্য তার অভিহিত মূল্যের ৭৫% দামে ক্রয় করে ১২০% দামে বিক্রয় করতে পারলে মুনাফার হার কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
60%
সমাধান
ধরি, অভিহিত মূল্য ক টাকা। ক্রয় মূল্য = ক এর ৭৫% = ০.৭৫ক টাকা বিক্রয়মূল্য = ক এর ১২০% = ১.২ক মুনাফার হার = (১.২ক - ০.৭৫ক)/ (০.৭৫ক) × ১০০% = (০.৪৫/.৭৫×১০০% = ৬০%
২৩৪৩৬

৩/৫ এবং ৯/৮ -এর পার্থক্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
0.525
সমাধান
৩/৫ = ০.৬ ৯/৮ = ১.১২৫ পার্থক্য = ১.১২৫ - ০.৬৫ = ০.৫২৫
২৩৪৩৭

একটি ছাত্র মূল নম্বরকে প্রথমে ২০% কমায় এবং পরে গঠিত নম্বর ২০% বাড়ায়। যদি নির্ণীত নম্বরের মধ্যে পার্থক্য ৮ হয় তাহলে মূল নম্বরটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
200
সমাধান
ধরি, মূল নম্বরটি ক। ১ম নির্ণীত নম্বর = ক -   ক এর ২০% = ক - ০.২ক = ০.৮ক ২য় নির্ণীত নম্বর = ০.৮ক + ০.৮ক এর ২০% = ০.৮ক + ০.৮ক×২০/১০০ = ০.৮ক + ০.১৬ক = ০.৯৬ক মূল নম্বর ও শেষ নির্ণীত নম্বরের পার্থক্য,  ক - ০.৯৬ক = ৮ বা,  ০.০৪ক = ৮ বা,  ক = ৮/০.০৪ = ২০০
২৩৪৩৮

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৫ এবং একটি বাহু ১২ হলে তৃতীয় বাহুটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
9
সমাধান
ধরি, অপর বাহুটি ক। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ২  = লম্ব২  + ভূমি২   তাহলে,  ১৫২  = ১২২  + ক২ বা,  ক২  = ১৫২  - ১২২  = ২২৫ - ১৪৪ = ৮১ বা,  ক = √৮১ =  ৯
২৩৪৩৯

একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিয়োগের ওপর ৪% বার্ষিক হারে ৩ বছরের সুদ হচ্ছে ২৪০ টাকা। বিনিয়োগের পরিমাণ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
2000
সমাধান
আমরা জানি, সুদ = আসল × সময় × সুদের হার সুতরাং,   আসল = সুদ / (সময় × সুদের হার) = ২৪০ / (৩ × ৪/১০০) =  ২০০০ টাকা
২৩৪৪০

তুমি তোমার এক বন্ধুকে এখন ৫০০ টাকা ধার দিলে সে ২ বছর পর তোমাকে ৬০০ টাকা ফেরত দিতে রাজি আছে? তোমার বন্ধুর প্রস্তাবিত সুদের হার হবে:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
10%
সমাধান
এখানে, সুদ = ৬০০ - ৫০০ = ১০০ টাকা সুদের হার = সুদ / (আসল × সময়) = ১০০ / (৫০০ × ২) × ১০০% = ১০%