৩০৮৮৪
দুটি সংখ্যার অনুপাত 3: 4 এবং তাদের ল.সা.গু 180 হলে, সংখ্যার দুটি নির্ণয় করুন।
উত্তর
45, 60
৩০৮৮৫
দু অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর ২; অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
উত্তর
24
৩০৮৮৬
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩: ১। ২০ বছর পরে তাদের বয়সের অনুপাত ১৩: ৭ হলে, তাদের বর্তমান বয়স কত?
উত্তর
পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
৩০৮৮৮
একটি শ্রেণীতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি করে চাঁদা দেয়ায় মোট ৪৮ টাকা উঠল। ঐ শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
উত্তর
৬০ জন
৩০৮৮৯
একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ১০ ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি ১৫ ঘন্টায় খালি হয়। দুটি নল এক সাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে?
উত্তর
৩০ ঘন্টায়
৩০৮৯০
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনকূরে ঘন্টায় যায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূরে যায় ঘন্টায় 5 কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন।
উত্তর
ঘন্টায় 5 কিমি