৩১৭৪৩
মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?
উত্তর
24
৩১৭৪৪
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮°। তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
উত্তর
৪১°
৩১৭৪৫
৩ জন পুরুষ বা ৯ জন বালক একটি কাজ ৬০ দিনে করতে পারে। ১১জন পুরুষ ও ২৭ জন বালকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?
উত্তর
৬ দিন
৩১৭৪৬
১২ বছর আগে শুভ ও পিয়ার বয়সের অনুপাত ছিল ৪: ৫। ১২ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮:৯। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
উত্তর
৬:৭
৩১৭৪৭
কোন বৃত্তের ১২ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত মিটার হবে?
উত্তর
20
৩১৭৪৮
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
উত্তর
6
৩১৭৪৯
'ক' 'খ' 'গ' একটি অংশীদারী ব্যবসায়ে যথাক্রমে ৭,৫০০ টাকা, ৮,৫০০ টাকা এবং ১০,৫০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে ২১২০ টাকা লাভ হয়।যদি মূলধন অনুপাতে লাভ -বন্টন হয় তাহলে 'খ' কত টাকা পাবে?
উত্তর
680