৪১৩২
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?
উত্তর
30
৪১৩৩
৪০ মিটার দীর্ঘ রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ কত মিটার হবে?
উত্তর
২০মিটার
৪১৩৭
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের বর বয়স কত হবে?
উত্তর
২৫ বছর
৪১৩৮
৬ জন পুরুষ এবং ৫ জন মহিলা ৬ দিনে একটি কাজ শেষ করতে পারে। ৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা ঐ কাজ ৮ দিনে শেষ করতে পারে। ৮ জন পুরুষ এবং ২০ জন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে?
উত্তর
4
৪১৩৯
একটি সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য__
উত্তর
5√2
৪১৪০
একটি বাস্তব সংখ্যা নির্ণয় কর যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটির বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি ৩ গুণ হয়?
উত্তর
১/২